এক্সপ্লোর

IPL 2026: MI-র বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং, ম্যাচশেষে ধোনিচিত ভঙ্গিমায় জয় উদযাপন, ভাইরাল কার্তিক শর্মার সেলিব্রেশন

Kartik Sharma: সিএসকের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪০ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন কার্তিক শর্মা।

চেন্নাই: চেন্নাই সুপার কিংস যখন কার্তিক শর্মাকে (Kartik Sharma) আইপিএলের নিলামে ১৪.২০ কোটি টাকায় দলে নিয়েছিল, তখন অনেকেই খানিকটা ভ্রু কুঁচকেছিলেন। আনক্যাপড ক্রিকেটার হিসাবে রেকর্ড দামে বিক্রি হওয়ার পরে প্রথম কয়েকটি ম্যাচে কার্তিক তেমন রান না পেলে, তাঁকে ঘিরে প্রশ্ন আরও বাড়ে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেইসব প্রশ্নের জবাব দিলেন কার্তিক, হাঁকালেন অর্ধশতরান। তাঁর ব্যাটিং তো বটেই, ম্যাচ জয়ের পরে তাঁর সেলিব্রেশনও সকলের নজর কেড়ে নিল।

কতই না তরুণ কিপার-ব্যাটারদের উদ্বুদ্ধ করেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। কার্তিকও সেই তালিকার অন্যতম। অনেকটা ধোনিচিত ভঙ্গিমাতেই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ট্রেন্ট বোল্টের বলে বাউন্ডারি মেরে দলের জয় সুনিশ্চিত করেন। তারপরেই কার্তিককে বন্দুকের ভঙ্গিমায় সেলিব্রেশন করতে দেখা যায়। আজ থেকে দুই দশক আগে, ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়পুরে শতরান হাঁকিয়ে এই একইরকমভাবে সেলিব্রেট করেছিলেন ধোনিও। নিজের আইডলকেই অনুকরণ করে শিরোনাম কেড়ে নিলেন তিনি।

আরও পড়ুন:- দেড় দশক পেরিয়ে নারিনের দাপট অব্যাহত, SRH ম্যাচেই আইপিএলে সর্বকালীন ইতিহাস গড়ে ফেললেন নারাইন

এই সেলিব্রেশনের পরিকল্পনা কিন্তু তিনি আগে থেকেই করে রেখেছিলেন বলে জানান ২০ বছরের তরুণ ক্রিকেটার। ম্যাচের পর তাঁকে বলতে শোনা যায়, 'এটা আইপিএলে আমার প্রথম অর্ধশতরান। আমি আগেই ঠিক করে রেখেছিলাম যে আজকে যদি আমি রান পাই, তাহলে সেটা এমনভাবে উদযাপন করব।'

 

 

ওইদিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। মুম্বই ইন্ডিয়ান্স শুরুতেই ধাক্কা খেলেও রায়ান রিকেলটন ও নমন ধীর ইনিংসের হাল ধরেন। গত ম্যাচের সেঞ্চুরিয়ন রিকেলটনকে ভাল ছন্দেও দেখাচ্ছিল। নিজের ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকিয়ে তিনি পল্টনদের রানের গতি বাড়ান। তবে নুর আমেদের বলে রিকেলটনকে সাজঘরে ফিরতে হয়। মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীর একদিকে আগলে রাখেন। ৩৪ বল অর্ধশতরানও হাঁকান তিনি। তবে তিনি তেমন কোনও সঙ্গ না পাওয়ায় মুম্বই ১৫৯ রানেই থেমে যায়। 

আরও পড়ুন:- ২২ গজের লড়াই জিতে পাত পেড়ে বিরিয়ানি! জমে উঠল SRH বনাম KKR-র সোশ্যাল মিডিয়া যুদ্ধ

জবাবে সিএসকের হয়ে স্যামসনও অল্প রানে ফেরেন। উর্ভিল পটেল শুরুটা আক্রমণাত্মক মেজাজে করলেও বেশিদূর এগোতে পারেননি। তবে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ৯৮ রানের পার্টনারশিপ গড়ে কার্তিকই দলের জয় সুনিশ্চিত করেন। তিনি ৫৪ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ইডেনে ১০০, মরশুম শেষেই ইতিহাস গড়বে KKR, ঘরের মাঠে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় প্রথম ৫-এ কারা?
ইডেনে ১০০, মরশুম শেষেই ইতিহাস গড়বে KKR, ঘরের মাঠে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় প্রথম ৫-এ কারা?
Finn Allen: ইডেনে ইডেনে বিধ্বংসী ইনিংসেই সর্বকালীন রেকর্ড গড়লেন কেকেআর ওপেনার ফিন অ্যালেন
ইডেনে বিধ্বংসী ইনিংসেই সর্বকালীন রেকর্ড গড়লেন কেকেআর ওপেনার ফিন অ্যালেন
Hardik-Mahieka marriage: বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন হার্দিক পাণ্ড্য ও বান্ধবী মাহিকা?
বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন হার্দিক পাণ্ড্য ও বান্ধবী মাহিকা?
Sunil Narine: দু'শোতম আইপিএল ম্যাচে ম্যাচসেরা হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন সুনীল নারাইন
দু'শোতম আইপিএল ম্যাচে ম্যাচসেরা হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন সুনীল নারাইন
Advertisement

ভিডিও

Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.০৫.২৬)। বদলের বাংলায় খুলল আর জি কর ফাইলস, কথা রাখল বিজেপি সরকার
Suvendu Adhikari LIVE: ২১-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হলেই জেল, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget