এক্সপ্লোর

IPL 2026: সপ্তম আইপিএল জয়ই লক্ষ্য, মুম্বইয়ের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন রোহিত শর্মা

Rohit Sharma Mumbai Indians: ২০১১ সাল থেকেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের অংশ রোহিত। ঝুলিতে রয়েছে রোহিতের ছয়টি আইপিএল খেতাব। একটি ডেকান চার্চাজস ও পাঁচটি মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে।

মুম্বই: আইপিএলের (IPL 2026) প্রস্তুতিতে এবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিছুদিন আগেই একটি ভিডিও ক্লিপ দেখা গিয়েছিল, সেখানে রোহিতকে দেখা গিয়েছিল নেটে গা ঘামাতে। এবার ক্যাম্পে যোগ দিয়ে দিলেন হিটম্য়ান। ২০১১ সাল থেকেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের অংশ রোহিত। ঝুলিতে রয়েছে রোহিতের ছয়টি আইপিএল খেতাব। একটি ডেকান চার্চাজস ও পাঁচটি মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে। এবার নিজের আইপিএল কেরিয়ারের সাত নম্বর খেতাব জিততে মরিয়া রোহিত শর্মা।

রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল জিতেছিলেন। ২০১১ সালে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পর ২০১৩ সালে নেতৃত্বভার তুলে দেওয়া হয় হিটম্য়ান। ১১ বছর টানা অধিনায়ক থাকার পর ২০২৪ সালে রোহিতকে সরিয়ে হার্দিককে মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়। রোহিতই মুম্বইয়ের জার্সিতে সর্বাধিক রান সংগ্রাহক আইপিএলে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

২০১৩ সালে মুম্বই রোহিতের ক্যাপ্টেন্সিতে প্রথমবার আইপিএল জেতে। সেবার তাঁর ব্যাট থেকে এসেছিল ৫৩৮ রান। ২০১৫ সালে চেন্নাইয়েক হারিয়ে দ্বিতীয়বার ট্রফি জেতে মুম্বই। ফাইনালের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন রোহিত। এরপর হিটম্য়ানের নেতৃত্বে ২০১৭, ২০১৯, ২০২০ সালে মুম্বই জিতে নেয় আইপিএল।

গত সোমবার থেকেই মুম্বই তাদের প্রস্তুতি শিবির শুরু করেছে এবারের আইপিএলের। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বেই ফের একবার খেলতে নামবে দল। আগের মরশুম একেবারেই ভাল যায়নি রোহিতের। তাই এই মরশুমে নিজের চেনা ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

এদিকে, গুজরাত টাইটান্সের জার্সিতে প্র্যাক্টিসে যোগ দিলেন শুভমন গিল। ২০২২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর ট্রফির স্বাদ পায়নি গুজরাত ফ্র্যাঞ্চাইজি। তাই এবার নিলাম থেকেও অনেক তরুণ প্লেয়ারকে দলে নিয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে নামার চেষ্টা করবে গুজরাত শিবির। 

আইপিএলের উদ্বোধনী ম্য়াচ কোথায় আয়োজিত হবে, সেই নিয়ে যে জট তৈরি হয়েছিল, তা কাটল অবশেষে। কর্নাটক প্রশাসন তাদের ম্যাচ আয়োজনের ব্যাপারে সম্মতি দিয়েছে। ২৮ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে উদ্বোধনী ম্যাচটি হবে এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই। উল্লেখ্য, গত আইপিএল আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয় মিছিলে মর্মান্তিক পরিণতি হয়েছিল। সেই অনুষ্ঠানে অংশ নিতে এসে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৫৬ জন। তারপরই ভিড় সামলানোর পরিকাঠামো ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্নাটক প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL 2026: ক্রিজে বিরতির ফাঁকে তিলককে তুমুল বকাঝকা হার্দিকের, হঠাৎ কী হল?
ক্রিজে বিরতির ফাঁকে তিলককে তুমুল বকাঝকা হার্দিকের, হঠাৎ কী হল?
Kolkata Knight Riders: সপ্তম ম্যাচে 'শাপমোচন', কেকেআর জিততেই আনন্দে মেট্রো স্টেশনেই নাইট সমর্থকের গড়াগড়ি, ভাইরাল ভিডিও
সপ্তম ম্যাচে 'শাপমোচন', কেকেআর জিততেই আনন্দে মেট্রো স্টেশনেই নাইট সমর্থকের গড়াগড়ি, ভাইরাল ভিডিও
Jasprit Bumrah: ৩২৫ দিন আর ১৪৬ বল পরে আইপিএলে উইকেট পেলেন বুমরা! পরিসংখ্যান জেনে বিশ্বাসই হচ্ছে না কারও
৩২৫ দিন আর ১৪৬ বল পরে আইপিএলে উইকেট পেলেন বুমরা! পরিসংখ্যান জেনে বিশ্বাসই হচ্ছে না কারও
KKR: প্রথম জয়ের পরের দিনই বিরাট খুশির খবর কেকেআর শিবিরে, ইডেনে বোলিং শুরু ১৮ কোটির পেসারের
প্রথম জয়ের পরের দিনই বিরাট খুশির খবর কেকেআর শিবিরে, ইডেনে বোলিং শুরু ১৮ কোটির পেসারের
Advertisement

ভিডিও

West Bengal Election 2026 : বিধানসভাভিত্তিক ভোটার তালিকাও প্রকাশ কমিশনের। Election Commission
ED Raid: বেহালার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হাজির ED, বাইরে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় ৪০ মিনিট
WB Assembly Election 2026: দিনভর চলছে জনসংযোগ-প্রচার। তার ফাঁকে কী খাচ্ছেন বাগদার তৃণমূল প্রার্থী?
Sange Suman ( ১৭.০৪.২৬) পর্ব ২ | BJP-র বিষদাঁত ভাঙতে হবে : মমতা
Sange Suman ( ১৭.০৪.২৬) পর্ব ১ | দেবাশিস কুমারের ৫ ঠিকানায় ম্যারাথন তল্লাশি IT-র
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Turtuk History: রাতে ঘুমিয়েছিল পাকিস্তানে, ঘুম ভেঙে দেখে ভারতে, মাত্র কয়েক ঘণ্টায় ভাগ্য বদলে যায় এই গ্রামের
রাতে ঘুমিয়েছিল পাকিস্তানে, ঘুম ভেঙে দেখে ভারতে, মাত্র কয়েক ঘণ্টায় ভাগ্য বদলে যায় এই গ্রামের
LPG New Rules : রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?
রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?
Narendra Modi Rally Live Updates: দোকানে ঢুকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি, ঝাড়গ্রামে জনতার মাঝে
দোকানে ঢুকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি, ঝাড়গ্রামে জনতার মাঝে
Pathirana Joins KKR: কলকাতায় পৌঁছে গেলেন কেকেআরের ১৮ কোটির অস্ত্র, ইডেনে বৈভব ঝড় থামাতে পারবেন আজ?
কলকাতায় পৌঁছে গেলেন কেকেআরের ১৮ কোটির অস্ত্র, ইডেনে বৈভব ঝড় থামাতে পারবেন আজ?
Madhuparna Thakur: দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?
দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?
Gold-Silver Price Today: অক্ষয় তৃতীয়র আগে ছুটির দিনে সামান্য বদল সোনার দামে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রুপো!
অক্ষয় তৃতীয়র আগে ছুটির দিনে সামান্য বদল সোনার দামে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রুপো!
KKR Captain: ''রাহানেকে সরিয়ে দ্রুত ক্যাপ্টেন করা হোক...
''রাহানেকে সরিয়ে দ্রুত ক্যাপ্টেন করা হোক...", ম্য়ানেজমেন্টকে বার্তা বিশ্বজয়ীর
Howrah-Sealdah Train Cancel News: হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
Embed widget