এক্সপ্লোর

IPL 2026: বাঙালি হয়ে বাংলা উচ্চারণকে বিদ্রুপ! সমালোচনার মুখে অভিষেক, কাঠগড়ায় দিল্লি ক্যাপিটালস

Abhishek Porel: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে অভিষেককে দিয়েই এমন এক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল দিল্লি ক্যাপিটালস, যা নিয়ে নিন্দের ঝড় !

কলকাতা: তিনি বাংলার ভূমিপুত্র। আইপিএলের শুরুর দিকে সুযোগ পাচ্ছিলেন না। মাত্র একটা ম্যাচ খেলেছেন শুরুতে। তারপর থেকে একাদশের বাইরে ছিলেন। পরে দিল্লি ক্যাপিটালস তাঁকে সুযোগ দেয়। আর দলে ফিরেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেছেন অভিষেক পোড়েল। চন্দননগরের বাঁহাতি ব্যাটার কে এল রাহুলের সঙ্গে ইনিংস ওপেন করে ৩১ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সেই ম্যাচ ৫ উইকেটে জিতেছিল দিল্লি ক্যাপিটালস।

ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে সেই অভিষেককে দিয়েই এমন এক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল দিল্লি ক্যাপিটালস, যা নিয়ে নিন্দের ঝড় ! কেন ?  

বাঙালিদের উচ্চারণ ভঙ্গিমাকে ব্যঙ্গ করা হয়েছে ভিডিওতে। যদিও সেটি দেখে অনেকেই ক্ষুব্ধ । বলাবলি হচ্ছে, এভাবে মোটেও উচ্চারণ করেন না বাঙালিরা । কেন এভাবে বিদ্রুপ করা হল, সেই প্রশ্ন তোলা হচ্ছে । বিষয়টি যে নিছক মজা নয়, বরং বাংলার, বাঙালির আবেগকে ধাক্কা দেওয়া হয়েছে, বলছেন ক্রিকেটপ্রেমীরা ।

আরও পড়ুন: দলের সেরা ব্যাটার ছিটকে গিয়েছেন, পরিবর্ত কে? মরণ-বাঁচন ম্যাচের কী বললেন কেকেআরের কোচ?

কী রয়েছে ভিডিওতে ?

দিল্লি ক্যাপিটালস থেকে পোস্ট করা ভিডিওতে এআই দিয়ে তৈরি মহিলা কণ্ঠস্বরকে বলতে শোনা গিয়েছে, 'ওএমজি। তোমার বাঙালি উচ্চারণ আমার ভাল লেগেছে। আবার বলো।' এরপরই অভিষেক পোড়েল বলেন, কীভাবে বাঙালিরা বিভিন্ন ক্রিকেটীয় শব্দ, ক্রিকেটারদের নাম উচ্চারণ করেন। অভিষেক পোড়েল বলেন, 'অভিশেক! কাভার ডাইভ। ফিলিক শট। সোচিন তেন্ডুলকার। পৃথ্বী সাউ। বিরাট কোলি। করুণ নয়ার। অকসর প্যাটেল। আশুতোস শর্মা। দিল্লি ক্যাপিটলস।' তারপর হেসে ফেলেন অভিষেক ।

সেই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। দিল্লি ক্যাপিটালসের পোস্ট করা ভিডিও-র কমেন্ট সেকশনে গিয়ে একজন লিখেছেন, 'এভাবে বাঙালি বাংলা কবে বলল আমার তো জানা নেই।' আর একজন লিখেছেন, 'বাঙালিরা এই ভাবে কবে থেকে বলে?' এক ক্রিকেটপ্রেমীর মন্তব্য, 'এই বিদ্রুপ মোটেও মজার নয়। একজন বাঙালি এরকম বলছে, এটা মোটেও মানা যায় না।' এক ক্রিকেটপ্রেমী লিখেই দিয়েছেন, 'বাঙালি হয়ে বাংলার সংস্কৃতিকে এভাবে বিদ্রুপ করা যায় নাকি!' যেভাবে শেষে হেসেছেন অভিষেক, তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন: দুরারোগ্য় ব্যাধিতে আক্রান্ত প্রবীণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে সিএবি-কে প্রস্তাব, আশায় ময়দান

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ ( ১২.০৬.২৬): জোড়া মামলায় CIDস্ক্যানারে অভিষেক,মমতার বিরুদ্ধে FIR
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
TMC News: এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা
Ghantakhanek Sange Suman (১১.০৬.২০২৬) পর্ব ২ : রাজ্যসভায় তৃতীয় ধাক্কা তৃণমূলের, সাংসদ পদে ইস্তফা প্রকাশচিক বরাইকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
France Football Team: জমাট রক্ষণ আর ভয়ঙ্কর আক্রমণের যুগলবন্দি, বিশ্বকাপের ফেভারিট ফ্রান্সের কি আদৌ কোনও দুর্বলতা আছে?
জমাট রক্ষণ আর ভয়ঙ্কর আক্রমণের যুগলবন্দি, বিশ্বকাপের ফেভারিট ফ্রান্সের কি আদৌ কোনও দুর্বলতা আছে?
Lionel Messi: ৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Embed widget