এক্সপ্লোর

IPL New Rule: মাঠে ঢোকা নিয়ে কড়া বিধিনিষেধ! আইপিএলের নতুন নিয়ম নিয়ে বিতর্ক তুঙ্গে

IPL 2026: আইপিএলের নতুন কিছু বিধিনিষেধ আনল আইপিএলের গভর্নিং কাউন্সিল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আইপিএলের জন্য একটি নতুন নিয়ম জারি করেছে।

মুম্বই: আইপিএল চলছে জোরকদমে। শুরু হয়ে গিয়েছে পয়েন্ট টেবিলের সাপলুডোর খেলা। প্লে অফের দৌড়ে কোন দলে এগিয়ে, কারা পিছিয়ে, প্রত্যেক মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ চলছে।

এরই মাঝে আইপিএলের নতুন কিছু বিধিনিষেধ আনল আইপিএলের গভর্নিং কাউন্সিল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আইপিএলের জন্য একটি নতুন নিয়ম জারি করেছে। নতুন নিয়ম অনুসারে, কোনও আইপিএল ম্যাচের সময় বেঞ্চে বসা খেলোয়াড়েরা মাঠে ঘোরাঘুরি করতে পারবেন না। মাঠে এদিক-ওদিক যাওয়ার অনুমতি শুধুমাত্র সেই ১৬ জন খেলোয়াড়কেই দেওয়া হবে, যাদের ম্যাচের আগে দলীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

যার অর্থ, প্রত্যেক দলে সর্বোচ্চ যে ২৫ জন ক্রিকেটারকে রাখার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এবং অনেক দলই সেই নিয়ম মেনে ২৩-২৫ জনের দল তৈরি করেছে, ম্যাচের দিন ১৬ জন নথিবদ্ধ ক্রিকেটার ছাড়া বাকি কাউকেই আর মাঠে ঢুকতে দেওয়া হবে না।

শোনা যাচ্ছে, ম্যানেজমেন্ট যে ১৬ জন খেলোয়াড়কে দলীয় তালিকায় অন্তর্ভুক্ত করে, শুধুমাত্র সেই ক্রিকেটাররাই মাঠে প্রবেশ করতে পারবেন। বিসিসিআই এবং আইপিএল ম্যানেজমেন্ট প্রত্যেক দলের ম্যানেজারদের এই তথ্য দিয়েছে যে, যে খেলোয়াড়রা ১৬ জন প্লেয়ারের তালিকায় থাকবেন না, তাঁরা ড্রিঙ্কস বিরতির সময় মাঠে প্রবেশ করতে পারবেন না। পরিবর্ত ব্যাট, গ্লাভস বা অন্য কোনও সরঞ্জাম দেওয়া বা কোনও বার্তা দিতে হলেও, বেঞ্চের খেলোয়াড়দের ম্যাচের সময় মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে না।

জারি করা হলো আজব নিয়ম

ম্যাচের সময় প্রায়শই ডাগ আউটে খেলোয়াড়দের হলুদ বা সবুজ স্লিভলেস জার্সি (বিবস) পরা দেখা যায়। বিসিসিআই-এর বক্তব্য, বাউন্ডারির কাছে বিবস পরা ৫ জনের বেশি খেলোয়াড়কে বসতে বা দাঁড়িয়ে থাকার অনুমতি দেওয়া হবে না। এই ৫ জন খেলোয়াড়কে মনোনীত ১৬ জন বা পুরো স্কোয়াড থেকে বেছে নেওয়া যেতে পারে।

প্লেয়িং কন্ডিশনস-এর ক্লজ ১১.৫.২ অনুসারে, ম্যাচে খেলা কোনও খেলোয়াড়কে তখনই ড্রিঙ্কস দেওয়া যেতে পারে, যখন সে বাউন্ডারির কাছে দাঁড়িয়ে থাকে বা কোনও উইকেট পড়ে যায়। দলীয় ম্যানেজমেন্টকে খেয়াল রাখতে হবে যে, ড্রিঙ্কস দেওয়ার সময় খেলোয়াড় বা দলের সময় নষ্ট না হয়।

তবে এই নিয়ম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেক দলই মনে করছে যে, এই নিয়মে অযথা দলগুলির ওপর চাপ তৈরি করা হচ্ছে। ১৬ জনের মধ্যে থাকা ক্রিকেটারদের বাইরে কাউকে মাটে ঢুকতে দেওয়া হবে না, এই নিয়মে দলগুলির সমস্যা হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL New Rule: মাঠে ঢোকা নিয়ে কড়া বিধিনিষেধ! আইপিএলের নতুন নিয়ম নিয়ে বিতর্ক তুঙ্গে
মাঠে ঢোকা নিয়ে কড়া বিধিনিষেধ! আইপিএলের নতুন নিয়ম নিয়ে বিতর্ক তুঙ্গে
DC vs GT Live Score: দিল্লির বিরুদ্ধে ১১ ওভারের শেষে গুজরাতের স্কোর ১১০/২, লাইভ আপডেট
দিল্লির বিরুদ্ধে ১১ ওভারের শেষে গুজরাতের স্কোর ১১০/২, লাইভ আপডেট
IPL 2026: KKR সমর্থকদের জন্য দুশ্চিন্তার খবর, লখনউয়ের বিরুদ্ধেও পাওয়া যাবে না বিশ্বকাপজয়ী তারকাকে!
KKR সমর্থকদের জন্য দুশ্চিন্তার খবর, লখনউয়ের বিরুদ্ধেও পাওয়া যাবে না বিশ্বকাপজয়ী তারকাকে!
IPL 2026: দুরন্ত দিল্লির বিরুদ্ধে আজ ফিরছেন শুভমন, হারের হ্যাটট্রিকের লজ্জা রুখে প্রত্যাঘাত গুজরাতের?
দুরন্ত দিল্লির বিরুদ্ধে আজ ফিরছেন শুভমন, হারের হ্যাটট্রিকের লজ্জা রুখে প্রত্যাঘাত গুজরাতের?
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Gold Lab : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Embed widget