IPL 2026: থালাপতি বিজয়ের শপথ গ্রহণের দিনই সমর্থকদের বিশেষ বার্তা সিএসকের
CSK vs LSG: আজই ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই: 'সুপার সানডে'-তে আইপিএলের (IPL 2026) প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস (CSK vs LSG)। আজ তামিলনাড়ুর রাজ্য রাজনীতির ইতিহাসের কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর হিসাবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয় (CM Thalapathy Vijay)। সেইদিনেই আবার আইপিএলের ম্যাচ। সেই ম্যাচের আগেই মাঠে আগত সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল সিএসকে।
সিএসকের তরফে আজকের ম্যাচে আগত দর্শকদের জন্য হলুদ ব্রিগেডের তরফে বলা হয়েছে, 'আসুন আমরা ক্রিকেট এবং ক্রিকেটীয় স্পিরিট উদযাপন করি। আনুবডেন আমাদের সুপারফ্যানদের কাছে অনুরোধ করছে যাতে আপনারা মাঠে কোনও ধরনের রাজনৈতিক পার্টি বা ব্যক্তির ব্যানার,পতাকা বা হোর্ডিং নিয়ে না আসেন এবং আমাদের সঙ্গে মিলে খেলাটা উপভোগ করেন।'
A special note for the fans coming to Anbuden tomorrow! 💛#AllYouNeedIsYellove pic.twitter.com/ZsT9r2Mtz7
— Chennai Super Kings (@ChennaiIPL) May 9, 2026
প্রসঙ্গত উল্লেখ্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন TVK প্রধান বিজয় থলপতি। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। কংগ্রেস, CPIM, CPI, VCK, IUML-এর সঙ্গে জোট বেঁধে ১১৮ ম্যাজিক ফিগারে পৌঁছয় বিজয়ের দল। চেন্নাইয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে মেগা শপথগ্রহণ অনুষ্ঠানে পৌঁছেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও অভিনেত্রী তৃষা কৃষ্ণন।
তামিলনাড়ুতে ৪ তারিখ প্রকাশ পেয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। বিজয়ের টিভিকে ১০৮টিতে জিতে একক বৃহত্তম দল হিসেবে জায়গা করে নিয়েছিল। কিন্তু বিজয় যেহেতু দু’টি আসনে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছেন, তাই বিধায়ক সংখ্যা ১০৭। ডিএমকে-কংগ্রেস-বাম জোট পেয়েছে ৭৪ এবং এডিএমকে বিজেপি জোট পেয়েছে ৫৩টি আসন।
ডিএমকে একক ভাবে ৫৯টি আসন। কংগ্রেস জিতেছে ৫টিতে। আবার, প্রাক্তন মুখ্যমন্ত্রী পলানীস্বামীর দল এডিএমকে পেয়েছে ৪৭টি এবং তাঁর জোট বিজেপি পেয়েছে ১টি আসন। আবার অন্য এক সহযোগী পিএমকে পেয়েছে ৪টি। কংগ্রেস বিজয়ের দলকে সমর্থনের কথা ঘোষণা করলেও রাজ্যপাল বিশ্বনাথ জানিয়েছেন ১১৮ বিধায়কের সমর্থনপত্র না পেলে টিভিকে-কে সরকার গড়তে দেবেন না। কিন্তু সব বাধা দূর করে সরকার গঠন করলেন TVK প্রধান থালাপতি বিজয়।
Before You Go
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ


















