CSK vs SRH Match Highlights: দুরন্ত ঈশান-কামিন্স, ধোনি-হীন চেন্নাইকে হারিয়ে রেকর্ড হায়দরাবাদের, প্লে অফে জায়গা পাকা
IPL 2026: অনেকে ভেবেছিলেন, সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলবেন মাহি। কিন্তু এদিনও মাঠের বাইরেই রইলেন কিংবদন্তি।

চেন্নাই: আইপিএলে চেন্নাই সুপার কিংসের এরকম মরশুম আগে কখনও কেটেছে কি?
দলের সুপারস্টার, কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি কার্যত গোটা টুর্নামেন্টে দলের সঙ্গে থাকলেন। অথচ খেললেন না এক ম্যাচও। শুরুর দিকে ধোনির চোট ছিল। সেই কারণে মাঠের বাইরে ছিলেন। কিন্তু পরে তিনি ফিট হয়ে যান বলেই খবর। শোনা যাচ্ছে, ছন্দ ফিরে পাওয়া দলের কম্বিনেশন ঘাঁটতে চাননি বলেই নাকি মাঠের বাইরে বসার সিদ্ধান্ত নেন ধোনি স্বয়ং।
The top-scorer of the match on a tough wicket 👏
— IndianPremierLeague (@IPL) May 18, 2026
Ishan Kishan is the Player of the Match for his 70 (47) 🏅
WATCH HIS KNOCK: https://t.co/zpZ1qbxuSI#TATAIPL | #KhelBindaas | #CSKvSRH pic.twitter.com/9Doo7doPET
অনেকে ভেবেছিলেন, সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলবেন মাহি। কিন্তু এদিনও মাঠের বাইরেই রইলেন কিংবদন্তি। ধোনি-হীন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদ জেতায় শুধু তারাই নয়, গুজরাত টাইটান্সও যোগ্যতা অর্জন করে ফেলল প্লে অফের। কারণ, দুই দলই ১৬ পয়েন্টে পৌঁছে গেল। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি। জিতলে ১৮ পয়েন্টে পৌঁছে যেতে পারে। তবে বাকি যে সমস্ত দল রয়েছে, তাদের মধ্যে একমাত্র রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। কিন্তু যত বড় ব্যবধানেই জিতুক না কেন, হায়দরাবাদ ও গুজরাতকে ছাপিয়ে যেতে পারবে না। গুজরাত ও হায়দরাবাদ শেষ ম্যাচে হেরে গেলেও পারবে না।
আরও পড়ুন: শোভনীয় নয়, যুবভারতীর বাইরে মমতার নকশা করা মূর্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রীর
সোমবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড়রা বড় রান পাননি। দুরন্ত স্পেল করেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার প্যাট কামিন্স। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ২৭ বলে ৪৪ রান করে চেন্নাইয়ের সর্বোচ্চ স্কোর ডেওয়াল্ড ব্রেভিস। সিএসকে তোলে ১৮০/৭।
আরও পড়ুন: এখনও বন্ধ হয়নি দরজা, কোন অঙ্কে আইপিএলের প্লে অফে যেতে পারে কেকেআর? রইল অঙ্ক
জবাবে ব্যাট করতে নেমে ট্র্যাভিষেক জুটি ব্যর্থ। তবে হাল ধরেন ঈশান কিষাণ। ৪৭ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। ২৬ বলে ৪৭ রান হেনরিখ ক্লাসেনের। এক ওভার বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।
আরও পড়ুন: মেসি-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, অরূপ ও জুঁই বিশ্বাসের বিরুদ্ধে FIR শতদ্রুর, ১০০ কোটি টাকার মামলা!
Before You Go
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ



















