এক্সপ্লোর

KKR On Mustafizur: মুস্তাফিজুরের পরিবর্তে কাকে নেবে কেকেআর? কোচ নায়ারের নোটবুকে তিন ক্রিকেটারের নাম!

IPL 2026: কবে নাগাদ ঘোষণা করা হবে মুস্তাফিজুরের পরিবর্তের নাম? শোনা গেল, টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে।

সন্দীপ সরকার, কলকাতা: সব কিছু ঠিকঠাক চললে আইপিএলের (IPL 2026) প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জার্সিতে নতুন বল হাতে দৌড় শুরু করতেন মুস্তাফিজুর রহমান। তাঁর বিখ্যাত 'কাটার' প্রতিপক্ষকে জেরবার করে ছাড়ত। স্বস্তির হাসি হাসত নাইট পরিবার।

কিন্তু বাংলাদেশে হিন্দু নিধন-নিপীড়নের আবহে এবং প্রবল ভারত বিদ্বেষী হাওয়ায় আইপিএল থেকে ছেঁটে ফেলা হয় বাঁহাতি পেসারকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের কেকেআর। কিন্তু বাংলাদেশ পেসারের বদলি কে হবেন? মুস্তাফিজুরের পরিবর্তে কাকে নেওয়া হবে কেকেআরে?

শোনা যাচ্ছে, তিনটি নাম নিয়ে জোর চর্চা চলছে নাইট শিবিরে। মুস্তাফিজুরের পরিবর্ত হিসাবে তাঁদের যে কোনও একজনকে নেওয়া হতে পারে বলে খবর।

কারা তাঁরা?

জ়িম্বাবোয়ের ব্লেসিং মুজ়ারাবানি (Blessing Muzarabani), আফগানিস্তানের ফজলহক ফারুকি ও আমেরিকার শ্যাডলি ফান স্কাল্কউইক (Shadley van Schalkwyk)।

শহর কলকাতা এখন মেতে টি-২০ বিশ্বকাপ নিয়ে। আইপিএলে নাইটদের ডেরা ইডেন গার্ডেন্সে পাঁচটি ম্যাচ হয়ে গিয়েছে। সুপার এইটে ১ মার্চ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ ঘিরে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে। তার মাঝেই কলকাতায় টেনিস বলের এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শাহরুখ-জুহি চাওলার দল। নাইটস ইলেকট্রিফায়িং বক্স ক্রিকেট। সেই টুর্নামেন্টের ফাঁকেই নাইটদের নীল নকশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, মুস্তাফিজুরের বিকল্প নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিকল্প তিনটি নাম নিয়েও চিন্তাভাবনা করছেন কোচ অভিষেক নায়ার, মেন্টর ডোয়েন ব্র্যাভোরা।

নাইট শিবিরের একজন বলছিলেন, 'মুস্তাফিজ়ুরের পরিবর্ত কে হবে, তা নিয়ে আলোচনা চলছে। নিয়ম হল, আইপিএল নিলামে নাম নথিবদ্ধ করেছিলেন, এমন ক্রিকেটারদের মধ্যে থেকেই কাউকে নেওয়া যাবে। মুজ়ারাবানি, ফারুকি ও স্কাল্কউইক - তিনজনই নিলামে নাম দিয়ে অবিক্রিত থেকে গিয়েছেন। যে কেউই হতে পারে মুস্তাফিজুরের বিকল্প।'

শোনা গেল, টি-২০ বিশ্বকাপে মুজ়ারাবানি জ়িম্বাবোয়ের জার্সিতে যেরকম হইচই ফেলে দিয়েছেন, তাঁর আগ্রাসন পছন্দ হয়েছে টিম ম্যানেজমেন্টের। আবার ফারুকি বাঁহাতি পেসার হওয়ায় তাঁকে নিলে বৈচিত্র বাড়তে পারে বোলিং বিভাগে। অন্যদিকে, চলতি টি-২০ বিশ্বকাপে চার ম্যাচে ১৩ উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়াম পেসার স্কাল্কউইক। ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৪টি করে উইকেট নিয়েছিলেন। মেজর লিগ ক্রিকেটে কেকেআর ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলেছেন। তাই অনেকের সঙ্গেই সখ্যতা রয়েছে তাঁর। এছাড়া স্কাল্কউইক অলরাউন্ডার। তাঁর ব্যাটের হাত ভাল হওয়াটা দৌড়ে বেশ এগিয়ে রাখছে। কালো ঘোড়া হিসাবে আইপিএল গ্রহে ঢুকে পড়তে পারেন তিনি।

নাইট শিবির থেকে জানা গেল, মুম্বইয়ে ইতিমধ্যেই একটি প্রস্তুতি শিবির সেরেছে কেকেআর। আরও একটি প্রস্তুতি শিবির হবে। তারপর কলকাতায় হবে চূড়ান্ত প্রস্তুতি শিবির। খুব সম্ভবত ১৬ মার্চ থেকে।

কবে নাগাদ ঘোষণা করা হবে মুস্তাফিজুরের পরিবর্তের নাম? শোনা গেল, টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। তারপরই নাম চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL 2026: জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
IPL 2026: এই সপ্তাহেই হবে আইপিএলের সূচি ঘোষণা, দিনক্ষণ জানালেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া
এই সপ্তাহেই হবে আইপিএলের সূচি ঘোষণা, দিনক্ষণ জানালেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া
IPL 2026: আইপিএলজয়ী মহাতারকাকে কোচের পদে নিয়োগ করল শুভমন গিলদের গুজরাত টাইটান্স
আইপিএলজয়ী মহাতারকাকে কোচের পদে নিয়োগ করল শুভমন গিলদের গুজরাত টাইটান্স
IPL 2026: কবে হবে আইপিএলের সূচি ঘোষণা? অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড
কবে হবে আইপিএলের সূচি ঘোষণা? অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড
Advertisement

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget