এক্সপ্লোর

IPL 2026: ইংল্যান্ডে খেললেও আইপিএলে নেই! রাজস্থান ছিটকে যেতেই এই বিদেশি তারকার বিরুদ্ধে তোপ সঙ্গকারার

Kumar Sangakkara: ম্যাচের পর রাজস্থান রয়্যালসের কোচ কুমার সঙ্গকারা সরাসরি স্যাম কারানের দিকে আঙুল তুললেন, যিনি ট্রেডের মাধ্যমে CSK থেকে RR-এ যোগ দিয়েছিলেন, কিন্তু চোটের কারণে খেলেননি।

জয়পুর: আইপিএল শেষের দিকে। ১০টি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে ৮টি দলের ট্রফি জেতার স্বপ্ন ভেঙে গিয়েছে। রবিবার ফাইনালে গুজরাত টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (GT vs RCB) মধ্যে যে কোনও একটি দল ট্রফি জিতবে। শুক্রবার রাজস্থান রয়্যালস অষ্টম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, রিয়ান পরাগের নেতৃত্বাধীন এই দলকে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৭ উইকেটে হারিয়েছে গুজরাত।

ম্যাচের পর রাজস্থান রয়্যালসের কোচ কুমার সঙ্গকারা সরাসরি স্যাম কারানের দিকে আঙুল তুললেন, যিনি ট্রেডের মাধ্যমে CSK থেকে RR-এ যোগ দিয়েছিলেন, কিন্তু চোটের কারণে খেলেননি।

রাজস্থান রয়্যালস ট্রেড ডিলের মাধ্যমে সঞ্জু স্যামসনকে চেন্নাই সুপার কিংসে পাঠায়, এর পরিবর্তে রবীন্দ্র জাডেজা এবং স্যাম কারানকে তাদের দলে অন্তর্ভুক্ত করে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুঁচকির চোটের কারণে তিনি আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। রাজস্থান তাঁর পরিবর্তে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে দলে অন্তর্ভুক্ত করে।

গুজরাত টাইটান্সের কাছে কোয়ালিফায়ার টুয়ে হারের পর রাজস্থান রয়্যালসের প্রধান কোচ কুমার সঙ্গকারা ক্ষোভ প্রকাশ করে বলেন যে, IPL 2026 চলাকালীন স্যাম কারান 'সারে' (Surrey Team)-এর হয়ে কাউন্টি খেলছিলেন। তিনি বলেন, "আমাদের বলা হয়েছিল যে স্যাম কারানের চোট গুরুতর, ও IPL 2026 শেষ না হওয়া পর্যন্ত সুস্থ হতে পারবে না। আমি ওকে 'সারে'-র হয়ে ২-৩টি ম্যাচ খেলতে দেখেছি, যা হতাশাজনক ছিল। আমরা ওকে আমাদের দলে খেলতে দেখতে চেয়েছিলাম।" যদিও তিনি এও বলেন যে, ভাল হয়েছে যে তাঁদের আগেই জানানো হয়েছিল, যাতে তাঁরা তাঁর পরিবর্ত খুঁজে নিতে পারেন।

আরও পড়ুন: দুর্ব্যবহারের অভিযোগ তুলে সৌরাশিসের সঙ্গেই যোগাযোগ! প্রাক্তন ট্রেনারকে নিয়ে অস্বস্তিতে CAB

স্যাম কারান এখনও পর্যন্ত খেলা তিনটি ম্যাচে সারে দলের অধিনায়কত্ব করেছেন এবং টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি কয়েক দিন আগে তাঁর চোট নিয়ে বলেছিলেন, 'আমি কবে পুরোপুরি সুস্থ হতে পারব, তা বলা যাচ্ছে না।' তিনি বলেছিলেন যে, স্ক্যানে চোট গুরুতর দেখা গিয়েছে, তাই তাঁকে IPL 2026 থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

আরও পড়ুন: স্থানীয় লিগের ম্যাচ দেখে বিরাগভাজন, জেলার ক্রিকেটারদের উপেক্ষা! ছাঁটাইয়ের পর তোপ অরিন্দমের

রাজস্থান রয়্যালসে অন্তর্ভুক্ত বৈভব সূর্যবংশীর জন্য এই মরশুমটা দুর্দান্ত কেটেছে, তিনি ১৬ ইনিংসে ৭৭৬ রান করেছে। ফাইনালের আগে পর্যন্ত সে অরেঞ্জ ক্যাপের অধিকারী, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন শুভমন গিল (৭২২) এবং সাই সুদর্শন (৭১০)। অরেঞ্জ ক্যাপের জন্য গিল এবং সুদর্শনের মধ্যেও লড়াই চলছে।

Advertisement

সেরা শিরোনাম

RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ ( ১২.০৬.২৬): জোড়া মামলায় CIDস্ক্যানারে অভিষেক,মমতার বিরুদ্ধে FIR
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
TMC News: এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা
Ghantakhanek Sange Suman (১১.০৬.২০২৬) পর্ব ২ : রাজ্যসভায় তৃতীয় ধাক্কা তৃণমূলের, সাংসদ পদে ইস্তফা প্রকাশচিক বরাইকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
France Football Team: জমাট রক্ষণ আর ভয়ঙ্কর আক্রমণের যুগলবন্দি, বিশ্বকাপের ফেভারিট ফ্রান্সের কি আদৌ কোনও দুর্বলতা আছে?
জমাট রক্ষণ আর ভয়ঙ্কর আক্রমণের যুগলবন্দি, বিশ্বকাপের ফেভারিট ফ্রান্সের কি আদৌ কোনও দুর্বলতা আছে?
Lionel Messi: ৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Embed widget