এক্সপ্লোর

Rajasthan Royals: আইপিএলের মাঝেই বিক্রি হয়ে গেল বৈভবদের দল! চমকে ওঠার মতো টাকার অঙ্ক

IPL 2026: আইপিএল ২০২৬-এর মাঝেই রাজস্থান রয়্যালসকে নিয়ে বড় খবর সামনে এসেছে । এবার ফ্র্যাঞ্চাইজি নতুন মালিক পেয়েছে ।

জয়পুর: আইপিএল ২০২৬-এর (IPL 2026) মাঝে রাজস্থান রয়্যালসকে নিয়ে বড় খবর সামনে এসেছে । এবার ফ্র্যাঞ্চাইজি নতুন মালিক পেয়েছে । ইস্পাত শিল্পের সম্রাট হিসাবে পরিচিত মিত্তল পরিবার রাজস্থান রয়্যালসের ৭৫% অংশ নিজেদের নামে কিনে নিয়েছে । এছাড়াও, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মালিক আদার পুনাওয়ালা প্রায় ১৮ শতাংশ অংশ কিনে নিয়েছেন । 

লক্ষ্মী এন মিত্তল এবং আদিত্য মিত্তল ও আদার পুনাওয়ালা দলটিতে প্রায় ৯৩ শতাংশের মালিকানা নিজেদের নামে করেছেন । অন্যদিকে, বাকি ৭% শেয়ার বর্তমান মালিক মনোজ বাদলে সহ অন্যান্যদের কাছে থাকবে । এই চুক্তি নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে । ফ্র্যাঞ্চাইজির পুরনো মালিক মনোজ বাদলে দলের সঙ্গে যুক্ত থাকবেন । তিনি দলের জন্য অতীত এবং ভবিষ্যতের যোগসূত্র হিসেবে কাজ করবেন ।

কত টাকায় হয়েছে এই চুক্তি?

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তি প্রায় ১.৬৫ বিলিয়ন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৬০০ কোটি টাকা) হয়েছে । এই চুক্তি শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা রাজস্থান রয়্যালস পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং এতে দক্ষিণ আফ্রিকায় হতে চলা SA20 লিগের পার্ল রয়্যালস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বার্বাডোজ় রয়্যালসের দলও অন্তর্ভুক্ত হবে । সোজা কথায়, এই দুটি দলের মালিকানাও নতুন মালিকদের হাতে চলে যাবে । 

 

চুক্তি অনুমোদন হওয়া বাকি 

যেটুকু জানা গিয়েছে, বর্তমানে এই চুক্তির জন্য বিসিসিআই, কম্পিটিশন কাউন্সিল অফ ইন্ডিয়া (CCI), আইপিএল গভর্নিং কাউন্সিল এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলির অনুমোদন পাওয়া বাকি আছে । জানা গিয়েছে, এই চুক্তি আর্থিক বছর ২০২৬-এর তৃতীয় কোয়ার্টারে সম্পন্ন হবে ।   

আরও পড়ুন: কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে! ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্ক করল আবহাওয়া দফতর

এর আগে বাতিল হয়েছে চুক্তি 

জানিয়ে রাখা যায়, এর আগে সোমানির নেতৃত্বে থাকা আমেরিকা ভিত্তিক একটি কনসোর্টিয়াম ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিল, কিন্তু রিপোর্ট অনুযায়ী, অনেক সমস্যার কারণে এটি যথাযথ যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে পারেনি । এইভাবে আগের চুক্তি বাতিল হয় এবং নতুন চুক্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি নতুন মালিক পেয়েছে ।

আরও পড়ুন: গণনার আগেরদিন ফের কালীঘাট থানার OC বদল! নতুন করে দায়িত্ব পেলেন কে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

DC vs RR Match Highlights: বৈভবের লড়াই সত্ত্বেও স্টার্কের আগুন, রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌড় জমিয়ে দিল দিল্লি
বৈভবের লড়াই সত্ত্বেও স্টার্কের আগুন, রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌড় জমিয়ে দিল দিল্লি
PBKS vs RCB: অবিশ্বাস্য! টানা পাঁচ হার! সঙ্কটে শ্রেয়সের পঞ্জাব, প্রথম দল হিসাবে প্লে অফে কোহলিরা
অবিশ্বাস্য! টানা পাঁচ হার! সঙ্কটে শ্রেয়সের পঞ্জাব, প্রথম দল হিসাবে প্লে অফে কোহলিরা
Finn Allen on Varun Chakravarthy: এখনও ফুলে পা? পরের ম্যাচে বরুণ চক্রবর্তী খেলতে পারবেন? কী জানালেন ফিন অ্যালেন?
এখনও ফুলে পা? পরের ম্যাচে বরুণ চক্রবর্তী খেলতে পারবেন? কী জানালেন ফিন অ্যালেন?
Kolkata Knight Riders: ইডেনে ১০০, মরশুম শেষেই ইতিহাস গড়বে KKR, ঘরের মাঠে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় প্রথম ৫-এ কারা?
ইডেনে ১০০, মরশুম শেষেই ইতিহাস গড়বে KKR, ঘরের মাঠে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় প্রথম ৫-এ কারা?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.০৫.২৬)। বদলের বাংলায় খুলল আর জি কর ফাইলস, কথা রাখল বিজেপি সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget