এক্সপ্লোর

Matheesha Pathirana: ১৮ কোটির ক্রিকেটার অভিষেকের রাতে ৮ বল করে মাঠের বাইরে! পাথিরানাকে নিয়ে শোরগোল

KKR vs GT: সোশ্যাল মিডিয়া সরগরম। শুরু হয়েছে চূড়ান্ত ট্রোলিং। বলা হচ্ছে, কী করে এরকম চোটপ্রবণ ক্রিকেটারের জন্য কেউ ১৮ কোটি টাকা খরচ করতে পারে!

সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে যখন নিলামের টেবিল থেকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কম হইচই হয়নি। তাঁকে ডেথ ওভারে ব্যবহার করবে কেকেআর, নাইটদের সেরা অস্ত্র হয়ে উঠবে তাঁর বিষাক্ত ইয়র্কার, এমনই মনে করা হয়েছিল।

অথচ চোটের জন্য সেই মাথিশা পাথিরানা কার্যত গোটা আইপিএল মাঠের বাইরে বসে কাটিয়েছেন। শুরুর দিকে চোটের জন্য কেকেআর দলেই যোগ দেননি। শ্রীলঙ্কায় রিহ্যাব করছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ফিটনেস টেস্ট নিয়ে ছাড়পত্র দেওয়ার পর কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দেন। কিন্তু পাথিরানাকে বয়েই বেরিয়েছে কেকেআর। তাঁকে খেলায়নি। বারবার প্রশ্ন উঠেছে, এত দাম দিয়ে কিনে কেন খেলানো হচ্ছে না বেবি মালিঙ্গা নামে পরিচিত পেসারকে। যিনি গত আইপিএলে খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে। কেকেআর শিবির থেকে টিম কম্বিনেশনের অজুহাত দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রেকর্ড ভাঙাগড়ার রাতে গিল-ঝড় রুখে দিয়ে নায়ক নারাইন, প্লে অফের দৌড়ে থাকল কেকেআর

অবশেষে শনিবার সেই মাহেন্দ্রক্ষণ হাজির হল। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক হল ১৮ কোটি টাকা দিয়ে কেনা পেসারের। ইডেনে, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। তাঁকে খেলানো হল ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। আর পাথিরানা সাকুল্যে করলেন কি না ৮ বল। প্রথম ওভারে সাত রান খরচ করেছিলেন। পরের ওভারে বল করতে এসে করলেন ২ বল!

আরও পড়ুন: এশিয়া কাপের ট্রফি নিয়ে চম্পট দিয়েছিলেন, আইপিএল ফাইনালে আমন্ত্রিত সেই মহসিন নকভি!

তারপরই মাঠে ফিজিও নেমে তাঁর শুশ্রূষা করেন। তবে পাথিরানা আর বল করতে পারেননি। তুমুল অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। গোটা ম্যাচে আর মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে সেই ওভারটি শেষ করেন সৌরভ দুবে। 

তারপর থেকে সোশ্যাল মিডিয়া সরগরম। শুরু হয়েছে চূড়ান্ত ট্রোলিং। বলা হচ্ছে, কী করে এরকম চোটপ্রবণ ক্রিকেটারের জন্য কেউ ১৮ কোটি টাকা খরচ করতে পারে! বরুণ চক্রবর্তীও চোট নিয়ে খেললেন। ৪ ওভারে দিলেন ৪৭ রান। খোঁড়াতে দেখা গেল বেশ কয়েকবার।

ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন ফিন অ্যালেন। তাঁকে পাথিরানা ও বরুণের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়। অ্যালেন বেশ বিরক্তির সঙ্গে বলেন, 'আমি ফিজিও নই। সে জন্য টাকা পাই না। এটা আমার কাজ নয়।'

সব মিলিয়ে পাথিরানাকে নিয়ে অসন্তোষ থাকছে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Subscription Based Social Media: ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ করতে দিতে হবে টাকা! হঠাৎ সাবস্ক্রিপশন চালু করল মেটা, কিন্তু কেন
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ করতে দিতে হবে টাকা! হঠাৎ সাবস্ক্রিপশন চালু করল মেটা, কিন্তু কেন
Mimi Chakraborty: অনুমতি দেননি স্বরূপ বিশ্বাস, থামিয়ে দিতে হয়েছিল মিমির শ্যুটিং! জানালেন পরিচালক
অনুমতি দেননি স্বরূপ বিশ্বাস, থামিয়ে দিতে হয়েছিল মিমির শ্যুটিং! জানালেন পরিচালক
Bangladesh News: ফের অশান্ত বাংলাদেশ, রামচন্দ্রের মূর্তি নির্মাণের কাজ বন্ধ, ছবি অবমাননার অভিযোগ, মশাল মিছিল পড়ুয়াদের
ফের অশান্ত বাংলাদেশ, রামচন্দ্রের মূর্তি নির্মাণের কাজ বন্ধ, ছবি অবমাননার অভিযোগ, মশাল মিছিল পড়ুয়াদের
Lionel Messi: রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৭.৬.২৬): জাহাঙ্গির-বাহিনীর তাণ্ডব, 'সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম হবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৭.৬.২৬): আবাস যোজনার ঘর দেওয়ার নামে 'কাটমানি', গ্রেফতার উদয়ন গুহ
Siciliana Restaurant: কলকাতায় বসে ইতালির স্বাদ! দ্বিতীয় বছরে পা দিল ভবানীপুরের ইতালিয়ান রেস্তোরাঁ সিসিলিয়ানা
Ghantakhanek Sange Suman(১৬.০৬.২৬) পর্ব ২ । ভাইপো অভিষেককে এবার সরাসরি আক্রমণ কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৬.০৬.২৬) পর্ব ১ । হাজিরার হ্যাটট্রিকের দিনই গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Subscription Based Social Media: ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ করতে দিতে হবে টাকা! হঠাৎ সাবস্ক্রিপশন চালু করল মেটা, কিন্তু কেন
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ করতে দিতে হবে টাকা! হঠাৎ সাবস্ক্রিপশন চালু করল মেটা, কিন্তু কেন
Mimi Chakraborty: অনুমতি দেননি স্বরূপ বিশ্বাস, থামিয়ে দিতে হয়েছিল মিমির শ্যুটিং! জানালেন পরিচালক
অনুমতি দেননি স্বরূপ বিশ্বাস, থামিয়ে দিতে হয়েছিল মিমির শ্যুটিং! জানালেন পরিচালক
Bangladesh News: ফের অশান্ত বাংলাদেশ, রামচন্দ্রের মূর্তি নির্মাণের কাজ বন্ধ, ছবি অবমাননার অভিযোগ, মশাল মিছিল পড়ুয়াদের
ফের অশান্ত বাংলাদেশ, রামচন্দ্রের মূর্তি নির্মাণের কাজ বন্ধ, ছবি অবমাননার অভিযোগ, মশাল মিছিল পড়ুয়াদের
Lionel Messi: রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
EPFO New Rules : EPFO আনল নতুন নির্দেশিকা, এবার বেসরকারি পিএফ ট্রাস্টের কর্মীরাও পাবেন এই সুবিধা, না দিলেই কড়া ব্যবস্থা
EPFO আনল নতুন নির্দেশিকা, এবার বেসরকারি পিএফ ট্রাস্টের কর্মীরাও পাবেন এই সুবিধা, না দিলেই কড়া ব্যবস্থা
Udayan Guha Arrested: গ্রেফতার উদয়ন গুহ, ৩টি ধারায় মামলা রুজু দিনহাটার প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে
গ্রেফতার উদয়ন গুহ, ৩টি ধারায় মামলা রুজু দিনহাটার প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে
IND vs AFG: গিল ও ঈশান কিষাণের দুরন্ত শতরান, রশিদ, খারোটির ভাল বোলিং সত্ত্বেও ৪০০-র বেশি রান তুলল ভারত
গিল ও ঈশান কিষাণের দুরন্ত শতরান, রশিদ, খারোটির ভাল বোলিং সত্ত্বেও ৪০০-র বেশি রান তুলল ভারত
Vaibhav Sooryavanshi: বৈভবের শাস্তির দাবি তুললেন সঞ্জয় মঞ্জরেকর, হঠাৎ কেন?
বৈভবের শাস্তির দাবি তুললেন সঞ্জয় মঞ্জরেকর, হঠাৎ কেন?
Embed widget