এক্সপ্লোর

Mukul Choudhary: 'জন্মানোর আগে থেকেই শুরু হয়েছিল', ইডেনে নাটকীয় ম্যাচ জিতিয়ে অবিশ্বাস্য গল্প শোনালেন মুকুল

IPL 2026: ছোট থেকেই আগ্রাসন মন্ত্র। সেই মন্ত্রেই নাইটদের হারালেন মুকুল।

সন্দীপ সরকার, কলকাতা: মিনি নিলামে তাঁর ন্যূনতম দর ছিল ৩০ লক্ষ টাকা। ২ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই মুকুল চৌধুরি তাঁর ওপর ভরসার দাম দিলেন দলকে। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন। শেষ ৪ ওভারে ৫৪ রান তুলে কেকেআরকে হারাল লখনউ। যে জয়ের নায়ক মুকুল। ২৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেললেন রাজস্থানের ২১ বছর বয়সী তরুণ।

ম্যাচের সেরাও হয়েছেন মুকুল। বলেছেন, 'আমার সফর শুরু হয়েছিল আমি জন্মানোর আগে থেকেই। আমার বাবা স্বপ্ন দেখত তার ছেলে একদিন ক্রিকেট খেলবে। তবে সেই সময় আমাদের আর্থিক অবস্থা ভাল ছিল না। তাই আমি খুব ছোটবেলা ক্রিকেট শুরু করতে পারিনি। আমি খেলা শুরু করি ১২-১৩ বছর বয়সে। সেই সময়ে খুব বেশি অ্যাকাডেমি ছিল না। এসবিসি ক্রিকেট অ্যাকাডেমি তখন সবে খুলেছে। সেখানে আমি ভর্তি হয়ে ৫-৬ বছর খেলা শিখি। তারপর জয়পুরে চলে যাই কারণ, উঁচু পর্বে খেলতে হলে অন্যত্র যেতেই হতো।' 

ক্রিকেটের টানে বাড়ি ছেড়েছেন। মুকুল বলছেন, 'গত চার বছর ধরে জয়পুরে প্র্যাক্টিস করছি। গত বছর উপলব্ধি করি, ক্রিকেট খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তাই আমার আরও বেশি ম্যাচ প্র্যাক্টিস দরকার ছিলI আমি ৩-৪ মাস গুরুগ্রামে ছিলাম ও দিল্লিতে ম্যাচ খেলছিলাম। দ্রুত গতির ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে সেটা আমাকে খুব সাহায্য় করেছে। এই হল আমার সফর।'

প্রত্যাশার চাপ ছিল বাড়িরও। মুকুল বলছেন, 'উত্তর প্রদেশের সঙ্গে একটা অনূর্ধ্ব ১৯ পর্বের ম্যাচ বেশ কম রানের খেলা হয়েছিল। সেই ম্যাচে কেউ রান পায়নি আমি ছাড়া। তখনই আমার বাবা আমাকে বলেছিলেন যে, তিনি আশাবাদী আমি বড় পর্বে ভাল খেলব। এটাই চাপ। প্রত্যাশার চাপ। তবে আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন। আমার দক্ষতা রয়েছে। এটাই সুযোগ নিজে বড় কিছু করা বা নিজেকে প্রতিষ্ঠা করার। আমি তাই সুযোগের দিকেই মনোনিবেশ করেছি, প্রত্যাশার চাপ নিয়ে ভাবিনি। আমার পরিকল্পনা ছিল সহজ। শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম। আমার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত নট আউট থাকতে পারলে ম্যাচ জিতিয়ে দেব। শুধু নিজের শটগুলো খেলায় মনঃসংযোগ করেছিলাম। আমার পছন্দের জায়গায় বল এলেই মারব, তাতে যাই হোক না কেন, এই ছিল পরিকল্পনা। আমি আগের দুই ম্যাচে কোনও ছক্কা মারতে পারিনি। তাই প্রথম ছক্কাটা খুব স্পেশ্যাল। হেলিকপ্টার শটে মারা ছক্কাটাও ভাল। তবে প্রথম ছক্কাটা স্পেশ্যাল। আমি ঠিকই করে নিয়েছিলাম যে, বোলার যদি ৪টে বল ভালও করে, একটা আমার জায়গায় দেবেই আর সেটাতেই ছক্কা মারব।'

ছোট থেকেই আগ্রাসন মন্ত্র। সেই মন্ত্রেই নাইটদের হারালেন মুকুল।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

DC vs RR Match Highlights: বৈভবের লড়াই সত্ত্বেও স্টার্কের আগুন, রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌড় জমিয়ে দিল দিল্লি
বৈভবের লড়াই সত্ত্বেও স্টার্কের আগুন, রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌড় জমিয়ে দিল দিল্লি
PBKS vs RCB: অবিশ্বাস্য! টানা পাঁচ হার! সঙ্কটে শ্রেয়সের পঞ্জাব, প্রথম দল হিসাবে প্লে অফে কোহলিরা
অবিশ্বাস্য! টানা পাঁচ হার! সঙ্কটে শ্রেয়সের পঞ্জাব, প্রথম দল হিসাবে প্লে অফে কোহলিরা
Finn Allen on Varun Chakravarthy: এখনও ফুলে পা? পরের ম্যাচে বরুণ চক্রবর্তী খেলতে পারবেন? কী জানালেন ফিন অ্যালেন?
এখনও ফুলে পা? পরের ম্যাচে বরুণ চক্রবর্তী খেলতে পারবেন? কী জানালেন ফিন অ্যালেন?
Kolkata Knight Riders: ইডেনে ১০০, মরশুম শেষেই ইতিহাস গড়বে KKR, ঘরের মাঠে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় প্রথম ৫-এ কারা?
ইডেনে ১০০, মরশুম শেষেই ইতিহাস গড়বে KKR, ঘরের মাঠে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় প্রথম ৫-এ কারা?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.০৫.২৬)। বদলের বাংলায় খুলল আর জি কর ফাইলস, কথা রাখল বিজেপি সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget