এক্সপ্লোর

KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?

IPL 2026: বিস্মিত ভক্ত সমর্থকেরা। কারণ, কেকেআরের বাকি তিন ম্যাচই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে।

সন্দীপ সরকার, কলকাতা: নিলামে তাঁর জন্য ২ কোটি টাকা খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। মনে করা হয়েছিল, তাঁকে খেলিয়ে বিপক্ষের যাবতীয় কৌশল দুরমুশ করে দেবে নাইট শিবির।

কিন্তু আইপিএল শেষ হওয়ার আগেই নিউজ়িল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে বাড়ি পাঠিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স! যে সিদ্ধান্ত নিয়ে হইচই শুরু হয়েছে।

১১ ম্যাচে ৯ পয়েন্ট রয়েছে কেকেআরের ঝুলিতে। প্লে অফের ভাগ্য ঝুলছে সরু সুতোর ওপর। বাকি তিন ম্য়াচ জিতলেও যে প্লে অফের দরজা খুলবে, তা নয়। নির্ভর করে থাকতে হবে অন্যান্য দলের পারফরম্যান্সের ওপর। 

আর সেই পরিস্থিতিতে রাচিন রবীন্দ্রকে বাড়ি পাঠিয়ে দিল কেকেআর!

বিস্মিত ভক্ত সমর্থকেরা। কারণ, কেকেআরের বাকি তিন ম্যাচই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। এবারের আইপিএলে শুরুর দিকে ইডেনের পিচে বড় স্কোর উঠেছে। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ তো ২২৬ তুলেছিল। তবে টুর্নামেন্ট যত এগিয়েছে, ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। এই মাঠে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ভেল্কি দেখিয়েছেন বরুণ চক্রবর্তী-সুনীল নারাইনরা। দুই স্পিনারের ঘূর্ণিতে বাক্সবন্দি হয়েছিল রাজস্থান রয়্যালস। ম্যাচ জিতেছিল কেকেআর। 

আরও পড়ুন: পঞ্জাবকে হারিয়ে আইপিএল প্লে অফের দৌড় জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, সুবিধে হল কেকেআরের?

ইডেনে পরপর তিন ম্যাচ খেলবে কেকেআর। যার অর্থ, স্পিনারদের ভূমিকা ফের গুরুত্বপূর্ণ হবে। বরুণ চক্রবর্তী আবার চোটে কাবু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আগের ম্যাচে খেলেননি বরুণ। সেক্ষেত্রে টুর্নামেন্টের শেষ ভাগে বাঁহাতি স্পিনার অলরাউন্ডার রাচিনকে দরকার হতেই পারত। তারপরেও ছেড়ে দেওয়া হল কেন?

কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, নেপথ্যে দুই কারণ।

এক, কেকেআরের বাকি তিন ম্যাচেও রাচিন রবীন্দ্রকে খেলানোর সম্ভাবনা কম। বলা হচ্ছে, ১৮ কোটি টাকা দিয়ে কেনা মাথিশা পাথিরানাকেই খেলানো হচ্ছে না টিম কম্বিনেশনের জন্য, সেখানে কিউয়ি অলরাউন্ডারকে খেলানোর মতো পরিস্থিতি এর মধ্যে তৈরি হয়ে যাবে না।

দুই, নিউজ়িল্যান্ড ক্রিকেট দল থেকে ফোন। শোনা গেল, রাচিনকে খেলানো হচ্ছে না, সেটা দেখে কেকেআর শিবিরে ফোন করেছা হয়েছিল কিউয়ি টিম ম্যানেজমেন্ট থেকে। আইপিএলের পরের দিকে রাচিনকে খেলানো হবে কি না, তা জানতে চাওয়া হয়। কেকেআর ম্যানেজমেন্ট থেকে ইঙ্গিত পেয়েই তাঁকে দেশে ফেরানোর প্রস্তাব দেওয়া হয়। ইংল্যান্ড সফরে যাচ্ছে নিউজ়িল্যান্ড। ৪ জুন থেকে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট। লাল বলের ক্রিকেটের জন্য তৈরি রাখার লক্ষ্যেই রাচিনকে দেশে ফেরানোর সিদ্ধান্ত।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Michael Clarke: আইপিএল শেষে বিমানবন্দরে ফেরার পথেই সংঘর্ষ, লরির নীচে চাপা পড়ে বিশ্বজয়ী অজ়ি অধিনায়কের গাড়ি!
আইপিএল শেষে বিমানবন্দরে ফেরার পথেই সংঘর্ষ, লরির নীচে চাপা পড়ে বিশ্বজয়ী অজ়ি অধিনায়কের গাড়ি!
Shah Rukh Khan: তিনবারের চ্যাম্পিয়ন দল, তবুও আইপিএলে কেকেআর ফ্র্য়াঞ্চাইজি কিনতেই চাননি শাহরুখ?
তিনবারের চ্যাম্পিয়ন দল, তবুও আইপিএলে কেকেআর ফ্র্য়াঞ্চাইজি কিনতেই চাননি শাহরুখ?
Virat Kohli-Anushka Sharma: আরসিবির নাগাড়ে দ্বিতীয় আইপিএল খেতাব জয়ের পরেই বৃন্দাবনের আশ্রমে ছুটলেন বিরাট ও অনুষ্কা
আরসিবির নাগাড়ে দ্বিতীয় আইপিএল খেতাব জয়ের পরেই বৃন্দাবনের আশ্রমে ছুটলেন বিরাট ও অনুষ্কা
Virat Kohli-Vaibhav Sooryavanshi: বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget