এক্সপ্লোর

KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের

IPL 2026: একই সঙ্গে পাওয়ার কোচ হিসেবে আন্দ্রে রাসেল ও সহকারী কোচ হিসেবে শেন ওয়াটসন এসেছেন। এই দুজনের অগাধ অভিজ্ঞতা দলের তরুণ প্লেয়ারদের সঙ্গে ভাগ করে নেবেন।

কলকাতা: আইপিএলের (IPL 2026) নতুন মরশুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে অনেক নতুন মুখকে। শুধু প্লেয়ারদের তালিকাতেই নয়, কোচিং স্টাফের তালিকাতেও অনেক চমক এসেছে। অভিষেক নায়ারকে হেডকোচ হিসেবে দেখা যাবে। একই সঙ্গে পাওয়ার কোচ হিসেবে আন্দ্রে রাসেল ও সহকারী কোচ হিসেবে শেন ওয়াটসন এসেছেন। এই দুজনের অগাধ অভিজ্ঞতা দলের তরুণ প্লেয়ারদের সঙ্গে ভাগ করে নেবেন। কেকেআরের তরুণ অলরাউন্ডার রমনদীপ সিংহ (Ramandeep Singh) মনে করেন রাসেল ও ওয়াটসনের উপস্থিতি কেকেআরকে আরও শক্তিশালী করে তুলবে।

গত মরশুমেও কেকেআরে ছিলেন রমনদীপ। এই মরশুমের নিলামের আগে রমনদীপকে রিটেন করেছিল কেকেআর। ২০২৪ সালে কেকেআরের জার্সিতে ১৬৭ স্ট্রাইক রেটে ১৭২ রান ঝুলিতে পুরেছিলেন রমনদীপ। ৬ উইকেটও নিয়েছিলেন। এছাড়া গত মুস্তাক আলি ট্রফিতে ১০ ম্য়াচে ২০৯ রান করেছিলেন ও ৯ উইকেট নিয়েছিলেন। প্রায় দুশোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন রমনদীপ। দুটো মরশুমে কেকেআরে রাসেলের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছিলেন। তরুণ অলরাউন্ডার বলছেন, ''এই বছর আমার দায়িত্বটা একটু বদলেও যেতে পারে। আমি সাধারণত ব্যাট হাতে নামার পর পিচের পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করি। সুযোগ পেলে আমি বল হাতেও দলের স্বার্থে কাজে লাগাতে চাই নিজেকে। অলরাউন্ডার হিসেবে পারফর্ম করতে চাই।''

রমনদীপ আরও বলেন, ''রাসেল ও ওয়াটসন দুজনেই এবার কেকেআরের ডাগ আউটে থাকবেন। ওঁদের একসঙ্গে দলে পাওয়াটা সত্যিই দারুণ একটা ব্যাপার। তাঁদের থেকে বেশি করে শিখতে চাই। ম্য়াচ পরিস্থিতি অনুযায়ী কীভাবে ঠাণ্ডা মাথায় খেলতে হবে, সেই বিষয়ে ওঁদের সঙ্গে কথা বলতে চাই। নিজের খেলাকে আরও উন্নত করতে চাই।''

ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে আইপিএলের প্রথম ২০টি ম্য়াচের সূচি ঘোষণা করা হয়েছে। কলকাতার ক্রিকেটপ্রেমীরা অবশ্য আগ্রহী ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সূচি জানতে। ২০২৪ সালের চ্যাম্পিয়নদের গতবারের আইপিএল ভাল কাটেনি। এবার ফের ট্রফি আসবে কলকাতায়? ইডেনে কবে কবে ম্যাচ পড়েছে কেকেআরে? প্রতিপক্ষ কারা? সব প্রশ্নেরই উত্তর পাওয়া গেল বুধবার। ভারতীয় ক্রিকেট বোর্ড ১২ এপ্রিল পর্যন্ত ২০টি ম্যাচের সূচি ঘোষণা করা হল। সেই পর্বে শাহরুখ খানের দল মোট চারটি ম্যাচ খেলবে। কেকেআর শিবিরের পক্ষে স্বস্তির খবর বলতে, এই পর্বে চারটি ম্যাচের মধ্যে তিনটিই হোম ম্যাচ খেলবে নাইটরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL 2026: পাঁচ ম্যাচ পরেও জয়ের মুখ দেখেনি KKR, কোণঠাসা রাহানের জন্য অপেক্ষা করেছিল এত বড় দুঃসংবাদ!
পাঁচ ম্যাচ পরেও জয়ের মুখ দেখেনি KKR, কোণঠাসা রাহানের জন্য অপেক্ষা করেছিল এত বড় দুঃসংবাদ!
KKR: টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
CSK vs KKR: 'সাজঘরে বসে ভাবতে হবে', নাগাড়ে হেরে চলা কেকেআর নিয়ে কী ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে?
'সাজঘরে বসে ভাবতে হবে', নাগাড়ে হেরে চলা কেকেআর নিয়ে কী ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে?
IPL 2026: দুরন্ত জয়ের পরেই কাব্য মারানকে ফুল উপহার সমর্থকের, জবাবে SRH কর্ণধার কী করলেন? দেখুন ভিডিও
দুরন্ত জয়ের পরেই কাব্য মারানকে ফুল উপহার সমর্থকের, জবাবে SRH কর্ণধার কী করলেন? দেখুন ভিডিও
Advertisement

ভিডিও

West Bengal Assembly Election 2026: বাজছে ভোটের বাদ্যি, নির্বাচনের আগে জনতার মনের কথা শুনে গান ধরলেন সপ্তর্ষি মৌলিক
Poila Boishakh 2026: কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ - নববর্ষে পুজো দেওয়ার লম্বা লাইন
ABP Ananda Creators Confluence | দর্শকদের সঙ্গে কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্ক কেমন?
ABP Ananda Creators Confluence | আজকের দ্রুতগতির জীবনে  মানুষ কি সংক্ষিপ্ত কনটেন্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন?
Kolkata News: বাংলা বর্ষবরণে সাউথ সিটি কর্তৃপক্ষর উদ্যোগে আয়োজিত হল 'নতুনের শুরুতে' অনুষ্ঠান
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Thursday Astrology : চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
KKR: টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
Poila Boisakh: আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
Raghav Chadha News: রাঘব চাড্ডাকে Z+ নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের মন্ত্রক, পঞ্জাবের AAP সরকার হাত তুলে নিতেই সিদ্ধান্ত, BJP-তে যাওয়া কি পাকা?
রাঘব চাড্ডাকে Z+ নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের মন্ত্রক, পঞ্জাবের AAP সরকার হাত তুলে নিতেই সিদ্ধান্ত, BJP-তে যাওয়া কি পাকা?
Cameron Green: 'মেনে নাও ভুল হয়েছিল', গ্রিনকে নিয়ে বোমা ফাটালেন সহবাগ, কেকেআরকে দিলেন সাহসী পরামর্শ
'মেনে নাও ভুল হয়েছিল', গ্রিনকে নিয়ে বোমা ফাটালেন সহবাগ, কেকেআরকে দিলেন সাহসী পরামর্শ
Bohurupi 2 Shooting: শ্যুটিং শুরু হল 'বহুরূপী ২'-এর, এবার দুর্গাপুজোয় ফের মুখোমুখি দেব-শিবপ্রসাদ!
শ্যুটিং শুরু হল 'বহুরূপী ২'-এর, এবার দুর্গাপুজোয় ফের মুখোমুখি দেব-শিবপ্রসাদ!
PNB Customers Alert : পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
Embed widget