এক্সপ্লোর

Shubman Gill: কেকেআরের উপেক্ষা মনে রাখতে চান না, ছেলের হয়ে গলা ফাটাতে ইডেনে শুভমনের বাবা

IPL 2026: শনিবার অবশ্য ভাল কিছুর অপেক্ষা লখবিন্দর। জিতলেই প্লে অফের টিকিট। সঙ্গে কি কেকেআরের বিদায়ঘণ্টা বাজিয়ে দেওয়ার তৃপ্তিও থাকবে না?

সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় তাঁকে বলা হতো, কলকাতা নাইট রাইডার্সের (KKR) সেরা প্রাপ্তি। কেকেআরের জার্সিতে নজর কেড়ে নিয়েছিলেন। অথচ সেই শুভমন গিলের (Shubman Gill) জন্য বরাদ্দ ছিল উপেক্ষা। ২০২২ সালের আইপিএলের নিলামে শুভমনকে রিটেন করেনি শাহরুখ খান-জুহি চাওলার দল। তাঁকে ছেড়ে দেওয়া হয়। যা নিয়ে কম জলঘোলা হয়নি। ক্ষোভে ফেটে পড়েছিলেন সমর্থকেরা।

সেই শুভমন এখন আইপিএলে গুজরাত টাইটান্স দলের অধিনায়ক। ২০২২ সাল থেকে এই দলের জার্সিতেই খেলছেন। সেবছরই হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটান্স। পরে হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার পর থেকে শুভমনের কাঁধে গুজরাত টাইটান্সের নেতৃত্বের দায়িত্ব।

আরও পড়ুন: পঞ্জাবকে হারিয়ে আইপিএল প্লে অফের দৌড় জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, সুবিধে হল কেকেআরের?

যদিও কেকেআরের উপেক্ষা আর মনে রাখতে চায় না শুভমনের পরিবার। বরং ইডেন থেকে ভাল কিছু স্মৃতি নিয়েই ফিরতে চান। শনিবার ইডেনে শুভমনের গুজরাত টাইটান্সের প্রতিপক্ষ শাহরুখের কেকেআর। জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে গুজরাতের। ১৮ পয়েন্টে পৌঁছে যাবে তারা। অন্যদিকে, হেরে গেলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে কেকেআর। বাকি তিন ম্যাচই এখন নাইটদের কাছে মরণ-বাঁচন পরিস্থিতি।

সেই ম্যাচে ছেলের সমর্থনে গলা ফাটাতে কলকাতায় হাজির লখবিন্দর গিল। আলাপ করিয়ে দেওয়া যাক, লখবিন্দর শুধু শুভমনের বাবাই নন, তিনি তাঁর প্রথম কোচও। পঞ্জাবে চাষের জমিতে উইকেট তৈরি করে ছেলেকে প্র্যাক্টিস করানোর কাহিনি ভারতীয় ক্রিকেটে রূপকথা হয়ে রয়েছে।

শুক্রবার বিকেলে তখন ইডেনে কেকেআর আর গুজরাত টাইটান্সের পাশাপাশি প্র্যাক্টিস চলছে। লোয়ার টিয়ারে বসে দেখছিলেন লখবিন্দর। তার ফাঁকেই বললেন, 'শুভি যখন কেকেআরে খেলত, তখন ওই বি ব্লকের বক্সে বসে ইডেনে খেলা দেখেছি। এছাড়া আরও বেশ কিছু ম্যাচ দেখেছি। ২০২২ সালে বিজয় হাজারে ট্রফিতে পঞ্জাব বনাম মুম্বই ম্যাচ দেখেছি।'

তাঁকে বলা হল, এবারের আইপিএলে শাহরুখ শুধু একটা ম্যাচেই এসেছেন ইডেনে। পঞ্জাব কিংসের সঙ্গে কেকেআরের সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। শুনে হাসলেন লখবিন্দর। কেকেআর নিয়ে তিক্ততা মনে রাখতে চান না, বোঝা গেল শরীরী ভাষায়।

আরওপড়ুন: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?

তবে শেষবার কলকাতায় এসে বেশ উদ্বেগে কেটেছে। কারণ, গত বছর নভেম্বর মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে ঘাড়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভমন। ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসাবে সেটাই শুভমনের প্রথম কলকাতা সফর। লখবিন্দর বলছিলেন, 'ওফ, স্যুইপ শট খেলতে গিয়ে ও ঘাড়ে চোট পেল। মাঠ থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। খুব দুশ্চিন্তায় কেটেছে সেই সময়।'

শনিবার অবশ্য ভাল কিছুর অপেক্ষা লখবিন্দর। জিতলেই প্লে অফের টিকিট। সঙ্গে কি কেকেআরের বিদায়ঘণ্টা বাজিয়ে দেওয়ার তৃপ্তিও থাকবে না?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Michael Clarke: আইপিএল শেষে বিমানবন্দরে ফেরার পথেই সংঘর্ষ, লরির নীচে চাপা পড়ে বিশ্বজয়ী অজ়ি অধিনায়কের গাড়ি!
আইপিএল শেষে বিমানবন্দরে ফেরার পথেই সংঘর্ষ, লরির নীচে চাপা পড়ে বিশ্বজয়ী অজ়ি অধিনায়কের গাড়ি!
Shah Rukh Khan: তিনবারের চ্যাম্পিয়ন দল, তবুও আইপিএলে কেকেআর ফ্র্য়াঞ্চাইজি কিনতেই চাননি শাহরুখ?
তিনবারের চ্যাম্পিয়ন দল, তবুও আইপিএলে কেকেআর ফ্র্য়াঞ্চাইজি কিনতেই চাননি শাহরুখ?
Virat Kohli-Anushka Sharma: আরসিবির নাগাড়ে দ্বিতীয় আইপিএল খেতাব জয়ের পরেই বৃন্দাবনের আশ্রমে ছুটলেন বিরাট ও অনুষ্কা
আরসিবির নাগাড়ে দ্বিতীয় আইপিএল খেতাব জয়ের পরেই বৃন্দাবনের আশ্রমে ছুটলেন বিরাট ও অনুষ্কা
Virat Kohli-Vaibhav Sooryavanshi: বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget