এক্সপ্লোর

Sunil Narine: 'KKR আমার জীবন চিরতরে বদলে দিয়েছে', ২০০ উইকেটের এভারেস্ট ছুঁয়েও বিনয়ী সুনীল নারিন

IPL 2026: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই আইপিএল ইতিহাসের একমাত্র বোলার হিসাবে কোনও ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে দু'শো উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন সুনীল নারাইন।

হায়দরাবাদ: সময় বদলায়, প্রতিপক্ষ বদলায়, বদলায় চুলের রঙও, কিন্তু বদলাননি সুনীল নারাইন (Sunil Narine)। দেড় দশক পরে আজও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ম্যাচ জেতাচ্ছেন নারাইন, গড়ছেন ইতিহাসও। রবিবারও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (SRH vs KKT) ম্যাচে এমনই এক ইতিহাস গড়লেন সুনীল নারাইন। প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে আইপিএলে দু'শোটি উইকেট নিয়ে ফেললেন ক্যারিবিয়ান মহাতারকা।

কেকেআর সমর্থকদের নয়নের মণি তিনি। তাঁকে ঘিরেই কত নাইট রাইডার্স সমর্থকই না জয়ের আশা বাঁধেন। সময় বদলালেও, নারাইনের উপর সেই অস্থা অটুট রয়েছে। মেগা টুর্নামেন্টে কেবল কেকেআরের বেগুনি জার্সি গায়ে চাপিয়েই মাঠে নামা নারাইনের জন্যও যে এই দলটা, এই ফ্র্যাঞ্চাইজ়িটা কতটা গুরুত্বপূর্ণ, তা এই অনবদ্য কৃতিত্ব গড়ার পরেই প্রমাণ হয়ে গেল নারাইনের কথাতেই। একবাক্যে ক্যারিবিয়ান মহাতারকা জানিয়ে দিলেন এই ফ্র্যাঞ্চাইজ়ি তাঁর কতটা আপন।

নারাইনকে বলতে শোনা যায়, 'কেকেআরের হয়ে ২০০টি উইকেট নেওয়াটা আমার জন্য বিরাট গর্বের। কেকেআর আমার এবং আমার পরিবারের জীবন চিরতরে বদলে দিয়েছে। ওরা আর্থিক দিক থেকে তো বটেই, যা যা সম্ভব, যেভাবে সম্ভব সেই সব ভাবে সাহায্য করেছে। কেকেআরের জন্যই আমার জীবনের এত উন্নতি হয়েছে, যার জন্য আমি চিরকৃতজ্ঞ। কেকেআর সবসময় আমার হৃদয়ে থাকবে। এই জার্সিটা সবসময় আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।'

আরও পড়ুন:- ২২ গজের লড়াই জিতে পাত পেড়ে বিরিয়ানি! জমে উঠল SRH বনাম KKR-র সোশ্যাল মিডিয়া যুদ্ধ 

এদিন সানরাইজার্সের ব্যাটিং ইনিংসের ১৬তম ওভার নারিন জোড়া উইকেট নেন। এর মধ্যে তিনি সলিল আরোরাকে প্রথমে সাজঘরে ফেরান। নিজের চিরপরিচিত ভঙ্গিমায় ব্যাটারকে সম্পূর্ণ বোকা বানিয়ে তাঁকে বোল্ড করেন নারাইন। তিনি যে নারাইনের বলটা ঠিকঠাক ধরতেই পারেননি, তা তাঁর আউট হওয়ার পর প্রতিক্রিয়াই বুঝিয়ে দেয়। আর এই উইকেটের সুবাদেই ইতিহাস গড়েন ত্রিনিদাদিয়ান মহাতারকা। আইপিএল ইতিহাসের কেবলমাত্র তৃতীয়. তবে বিদেশি হিসাবে সর্বপ্রথম বোলার হিসাবে মেগা টুর্নামেন্টে ২০০টি উইকেট নিয়ে ফেললেন নারাইন। সলিল আরোরাই তাঁর দু'শোতম আইপিএল উইকেট। 

শুধু যে প্রথম বিদেশি বোলার হিসাবে নারিন দু'শো উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন তাই নয়, আরও একাধিক কৃতিত্ব নিজের নামে করলেন তিনি। নারিনই প্রথম বোলার হিসাবে এক আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে দুইশোটি উইকেট নিলেন। নারাইনই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে দু'শো উইকেট নেওয়ার পাশাপাশি হাজারের অধিক রানও করেছেন। এই রেকর্ডগুলিই প্রমাণ করে নারিন আইপিএলের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

KKR vs GT Live Score: ইডেনে বিধ্বংসী কেকেআরের ত্রয়ী, গুজরাতের বিরুদ্ধে আইপিএলে নতুন রেকর্ড, লাইভ আপডেট
ইডেনে বিধ্বংসী কেকেআরের ত্রয়ী, গুজরাতের বিরুদ্ধে আইপিএলে নতুন রেকর্ড, লাইভ আপডেট
KKR vs GT Innings Highlights: ক্যাচ নষ্টের রাতে ইডেনে আছড়ে পড়ল অ্যালেন-ঝড়, রানের পাহাড়ে কেকেআর, তছনছ গুজরাতের বোলিং
ক্যাচ নষ্টের রাতে ইডেনে আছড়ে পড়ল অ্যালেন-ঝড়, রানের পাহাড়ে কেকেআর, তছনছ গুজরাতের বোলিং
IPL Final: এশিয়া কাপের ট্রফি নিয়ে চম্পট দিয়েছিলেন, আইপিএল ফাইনালে আমন্ত্রিত সেই মহসিন নকভি!
এশিয়া কাপের ট্রফি নিয়ে চম্পট দিয়েছিলেন, আইপিএল ফাইনালে আমন্ত্রিত সেই মহসিন নকভি!
KKR vs GT Playing XI: ম্যাচের আগে বিরাট প্রাপ্তি কেকেআরের, দলে ফিরলেন বিস্ময়-তারকা, ইডেনে আজ ভেল্কি দেখাবেন?
ম্যাচের আগে বিরাট প্রাপ্তি কেকেআরের, দলে ফিরলেন বিস্ময়-তারকা, ইডেনে আজ ভেল্কি দেখাবেন?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.০৫.২৬)। বদলের বাংলায় খুলল আর জি কর ফাইলস, কথা রাখল বিজেপি সরকার
Suvendu Adhikari LIVE: ২১-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হলেই জেল, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রোমোটার পেটানো বাগুইআটির TMC কাউন্সিলর সমরেশ চক্রবর্তী
CM Suvendu Adhikari News: জেলে মোবাইল ব্যবহার, কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; তদন্তভার CID-কে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget