এক্সপ্লোর

IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও

RR vs GT: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৭৭ রানের বিরাট বড় ব্যবধানে পরাজিত হয় রাজস্থান রয়্যালস।

জয়পুর: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে (RR vs GT) জয়ের জন্য লক্ষ্য ছিল ২৩০ রান। সেই লক্ষ্যে নেমে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)  কিন্তু নিজের স্বভাবচিত ভঙ্গিমাতেই ইনিংসের শুরুটা করেছিল। দুরন্ত ফর্মে দেখাচ্ছিল তাকে। তবে গুজরাত টাইটান্স কোচ আশিস নেহরার (Ashish Nehra) এক ইশারা এবং ঠিক তারপরেই বৈভবের ইনিংস থামান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

এদিন শুরুতে প্রথম বলেই মহম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে ইনিংসের শুরুটা করে বৈভব। এরপরে কাগিসো রাবাডাকেও দুইটি ছক্কা মারে বৈভব। ইনিংসের তৃতীয় ওভারে সিরাজকে তিন তিনটি চার মারেন বৈভব। তবে ঠিক যখন রীতিমতো দাপট দেখাচ্ছিল বৈভব, তখনই পাল্টা দেন মহম্মদ সিরাজ। ১৪৬.৬ কিমি গতিতে একটি বাউন্সার মারেন তিনি। ব্যাটে, বলে সঠিক সংযোগ ঘটাতে পারেনি বৈভব। আর্শাদ খানের হাত ধরা দেয় বৈভব। ১৬ বলে ৩৬ রানে সাজঘরে ফিরতে হয় বৈভবকে।

পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় এই উইকেটের ঠিক আগে সিরাজকে ইশারা করছেন আশিস নেহরা। গুজরাত টাইটান্সের কোচকে দেখা যায় মাথার দিকে ইশারা করছেন তিনি। অর্থাৎ তিনি সম্ভবত সিরাজকে বাউন্সারই মারতে বলছিলেন। ঠিক সেইমতোই সিরাজ বৈভবকে বাউন্সার মারেন এবং সাফল্যও পান। বড় সাফল্য পেয়েই সিরাজকে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়, আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় গুরু নেহরার এই এই পরামর্শ দেওয়ার মুহূর্তটি।

 

তবে এই ম্যাচে ৩৬ রানে করেই ইতিহাস গড়ে ফেলে বৈভব। ১৫ বছরের বিস্ময় বালক মাত্র ৫১৪ বল খেলে এই ফর্ম্যাটে খেলতে নেমেই সবচেয়ে কমবয়সি ব্যাটার হিসেবে ১০০ ছক্কা হাঁকায়। আইপিএলে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি ৩০টি ছক্কা হাঁকিয়েছে বৈভবই। এই মরশুমে এখনও পর্যন্ত ৩০টির বেশি ছক্কা পাওয়ার প্লে-তে হাঁকিয়ে ফেলেছে সে। ২০২৪ আইপিএলে অভিষেক শর্মা ২৯টি ছক্কা হাঁকিয়েছিল পাওয়ার প্লে তে। ২০২৬ সালে অভিষেক এখনও পর্যন্ত ২৭টি বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন। ২০০৮ সালে সনৎ জয়সূর্য ২২টি ছক্কা হাঁকিয়েছিলেন। ২০২৪ সালে ট্রাভিস হেড ও ২০২৫ সালে জয়সওয়াল ২২টি করে ছক্কা হাঁকিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kapil On Vaibhav: বিশেষ প্রতিভা, কিন্তু খুব বেশি... বৈভবকে নিয়ে বড় মন্তব্য করলেন কপিল দেব
বিশেষ প্রতিভা, কিন্তু খুব বেশি... বৈভবকে নিয়ে বড় মন্তব্য করলেন কপিল দেব
Michael Clarke: আইপিএল শেষে বিমানবন্দরে ফেরার পথেই সংঘর্ষ, লরির নীচে চাপা পড়ে বিশ্বজয়ী অজ়ি অধিনায়কের গাড়ি!
আইপিএল শেষে বিমানবন্দরে ফেরার পথেই সংঘর্ষ, লরির নীচে চাপা পড়ে বিশ্বজয়ী অজ়ি অধিনায়কের গাড়ি!
Shah Rukh Khan: তিনবারের চ্যাম্পিয়ন দল, তবুও আইপিএলে কেকেআর ফ্র্য়াঞ্চাইজি কিনতেই চাননি শাহরুখ?
তিনবারের চ্যাম্পিয়ন দল, তবুও আইপিএলে কেকেআর ফ্র্য়াঞ্চাইজি কিনতেই চাননি শাহরুখ?
Virat Kohli-Anushka Sharma: আরসিবির নাগাড়ে দ্বিতীয় আইপিএল খেতাব জয়ের পরেই বৃন্দাবনের আশ্রমে ছুটলেন বিরাট ও অনুষ্কা
আরসিবির নাগাড়ে দ্বিতীয় আইপিএল খেতাব জয়ের পরেই বৃন্দাবনের আশ্রমে ছুটলেন বিরাট ও অনুষ্কা
Advertisement

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget