এক্সপ্লোর

IPL 2026: আঙুল ভেঙেছে, ইঞ্জেকশন নিয়ে দলকে জেতাতে ঝাঁপাচ্ছেন! ব্রহ্মাস্ত্রকে দেখে মুগ্ধ কেকেআর কোচ

Varun Chakravarthy: ফের বড়সড় চোট পেয়েছেন বরুণ চক্রবর্তী । তাও খেলে চলেছেন । ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে! যা দেখে মুগ্ধ কেকেআরের হেড কোচ অভিষেক নায়ার ।

সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলের (IPL 2026) শুরুতে ক্যাচ ধরতে গিয়ে হাতের আঙুল ভেঙেছিল । দল থেকে ছিটকে গিয়েছিলেন । ফিট হয়ে মাঠে ফিরেছেন । আর ফিরেই বল হাতে ভেল্কি । কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতেয়েছেন ।

কিন্তু বিধি বাম । ফের বড়সড় চোট পেয়েছেন বরুণ চক্রবর্তী । তাও খেলে চলেছেন । ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে! যা দেখে মুগ্ধ কেকেআরের হেড কোচ অভিষেক নায়ার ।

রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ কেকেআরের । তার আগের দিন নায়ার বলেছেন, 'বরুণকে নিয়ে যতই বলি না কেন কম হবে । ও খেলার জন্য এমনই দায়বদ্ধ যে, একশো শতাংশ ফিট না হয়েও নামতে মরিয়া । এটা অনেকের ক্ষেত্রেই হয় । বেশিরভাগ ক্রিকেটারেরই কোনও না কোনও চোট-আঘাত থাকে । ওর মরশুমের শুরু থেকেই চড়াই উতরাই যাচ্ছে । ছন্দে ফিরে আসার পরই চোট পেল । বেশ কয়েকটা অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙেছে এই টুর্নামেন্টে । এর আগে দুবার হাতের আঙুল ভেঙেছে । এবার পায়ের বুড়ো আঙুল ভেঙেছে ।'

আরও পড়ুন: দুরারোগ্য় ব্যাধিতে আক্রান্ত প্রবীণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে সিএবি-কে প্রস্তাব, আশায় ময়দান

এরপরই নায়ার বলেন, 'তবে আমি সব সময় বলি চারিত্রিক দৃঢ়তা বোঝা যায় কঠিন সময়ে কী করছো তার ওপর । আর এই কারণেই বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) দারুণ । ওর সঙ্গে কথা বললে মনেই হয় না এত কঠিন এক চরিত্র । কিন্তু ভেতর ভেতর সাঙ্ঘাতিক শক্তিশালী । ফ্র্যাঞ্চাইজির জন্য ভাবে । ও আমাদের ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার । দলের অবিচ্ছেদ্য অংশ । ও সেটা বোঝে । দলের প্রসঙ্গ উঠলেই ও আবেগপ্রবণ হয়ে পড়ে । দলের যে কারও কথা উঠুক ও আবেগপ্রবণ হয়ে পড়ে । সেই কারণেই ও সব সময় ঝাঁপায়, ওকে বলতে হয় না ।'

আরও পড়ুন: দলের সেরা ব্যাটার ছিটকে গিয়েছেন, পরিবর্ত কে? মরণ-বাঁচন ম্যাচের কী বললেন কেকেআরের কোচ?

নায়ার আরও বলেন, 'এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ । ক্রিকেটারেরা অনেক সময় ভেতর থেকে করতে চায় না । কিন্তু ও আলাদা । এই শহর ও ফ্র্যাঞ্চাইজির প্রতি ভালবাসার জন্য সব পারে ।' 

আরও পড়ুন: বাঙালি হয়ে বাংলা উচ্চারণকে বিদ্রুপ! সমালোচনার মুখে অভিষেক, কাঠগড়ায় দিল্লি ক্যাপিটালস

 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Argentina Football Team: ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Janakalyan Shibir: জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
RG Kar Case: “জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
“জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৬.২৬): '৭ ডিসেম্বরের মধ্যেই নতুন পুরবোর্ড', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৬.২৬): পরপর জেরার মুখে অভিষেক।মমতার সামনেই বাগযুদ্ধ কুণাল-অভিষেকের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ ( ১২.০৬.২৬): জোড়া মামলায় CIDস্ক্যানারে অভিষেক,মমতার বিরুদ্ধে FIR
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina Football Team: ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Janakalyan Shibir: জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
RG Kar Case: “জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
“জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
Suvendu Adhikari: 'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
Suvendu Adhikari: 'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
TMC News: রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
Bankura: তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Embed widget