এক্সপ্লোর

IPL 2026: আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হজম করেছে কোন দল? অস্বস্তির এই রেকর্ড কাদের?

Royal Challengers Bengaluru: রেকর্ডের পর রেকর্ড তৈরি হয়েছে এই টুর্নামেন্টে। কোনওটা গর্বের, কোনওটা লজ্জার, হতাশার।

কলকাতা: আইপিএল (IPL) সাবালক হয়েছে। গত মরশুমেই ১৮ বছর পূর্ণ করেছে বিশ্বের অন্যতম সেরা এই টুর্নামেন্ট। এবার টুর্নামেন্টের ১৯তম সংস্করণ চলছে। আর এই দীর্ঘ যাত্রায় রেকর্ডের পর রেকর্ড তৈরি হয়েছে এই টুর্নামেন্টে। কোনওটা গর্বের, কোনওটা লজ্জার, হতাশার। সেরকমই একটি রেকর্ড নিয়ে কৌতূহলী অনেকে। চায়ের ঠেকে, নির্ভেজাল ক্রিকেট আড্ডায় অনেকেই জানতে চান, আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হজম করেছে কোন দল?

অস্বস্তির এই রেকর্ড রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঝুলিতে। এখনও পর্যন্ত আইপিএলে ১৮৭১টি ছক্কা হজম করেছেন আরসিবির বোলাররা। আইপিএলে বরাবর ব্যাটিং শক্তিকে বেশি গুরুত্ব দিয়েছে আরসিবি। একটা সময় ক্রিস গেল, এ বি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলি - তিন ব্যাটিং মহাত্রয়ী বিশ্বের তাবড় বোলারদের ধ্বংস করেছেন। তবে বোলিং বরাবরই আরসিবি-র কাঁটা ছিল। যার প্রতিফলন এই রেকর্ডেও। আরসিবির বোলাররা ১৮৭১ ছক্কা হজম করেছেন। যদিও আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে আরসিবি-র বোলিং। জশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমাররা থাকায় বেড়েছে বোলিংয়ের ধার। ক্রুণাল পাণ্ড্য, সূয়স শর্মারা যুক্ত হওয়ায় বেড়েছে বৈচিত্র। তবু লজ্জা পিছু ছাড়ছে না। 

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হজম করা দলের তালিকায় আরসিবি-র পিছনে দুই নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৭৬৯টি ছক্কা হজম করেছেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। যে দলের আগের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। তবে কখনও ট্রফি আসেনি। ভাগ্য ফেরাতে দলের নাম পাল্টে ফেলেছে দিল্লি। তবু কপাল খোলেনি।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হজম করা দলের তালিকায় তিন নম্বরে রয়েছে এমন এক দল, যারা রেকর্ড সংখ্যক পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। মুম্বি ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত ১৭৪১ ছক্কা হজম করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে সম্প্রতি সময়টা ভাল যাচ্ছে না মুম্বইয়ের। এবারও প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ড্যরা।

সবচেয়ে বেশি ছক্কা হজম করা দলগুলির মধ্যে চার নম্বরে রয়েছে পঞ্জাব কিংস। যে দলের আগে নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব। দিল্লির মতোই কখনও আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি পঞ্জাব কিংস। আইপিএলে ১৭০৫টি ছক্কা হজম করেছেন পঞ্জাব কিংসের বোলাররা।

তালিকায় পাঁচ নম্বরে রয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ১৬৪৪টি ছক্কা হজম করেছেন নাইট বোলাররা। তিনবারের চ্যাম্পিয়নদের বরাবরের শক্তি বোলিং। শোয়েব আখতার, উমর গুল থেকে শুরু করে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্করা খেলেছেন, খেলছেন এই দলের জার্সি পরে। তাও বহু ছক্কাই হজম করতে হয়েছে কেকেআর বোলারদের।

এই তালিকায় পরের দলগুলি হল চেন্নাই সুপার কিংস (১৬০৩টি ছক্কা), রাজস্থান রয়্যালস (১৪৬৫টি ছক্কা), সানরাইজার্স হায়দরাবাদ (১৩৬৭টি ছক্কা), গুজরাত টাইটান্স (৬০৫টি ছক্কা), লখনউ সুপার জায়ান্টস (৫৫৮টি ছক্কা), ডেকান চার্জার্স (৪০৫টি ছক্কা), পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া (২১৬টি ছক্কা), গুজরাত লায়ন্স (১৮৯টি ছক্কা) ও রাইজিং পুণে সুপারজায়ান্ট (১৭২টি ছক্কা)।

Advertisement

সেরা শিরোনাম

PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৯.০৬.২৬)।তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৯.০৬.২৬)।বিধায়কদের সই জালকাণ্ডে একযোগে তল্লাশি অভিযান CID-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget