এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...

IPL 2026: হায়দরাবাদের বিরুদ্ধে ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটে যে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিল বৈভব, তা দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন স্টেডিয়ামের গ্যালারির সব দর্শকরা।

মুল্লানপুর: আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরানের নজির গড়েছিলেন ক্রিস গেলের। মাত্র ৩০ বলে তিনি সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। যে রেকর্ড এখনও অক্ষত। কিন্তু বৃহস্পতিবার আর একটু হলেই সেই রেকর্ড ভেঙে দিচ্ছিল ১৫ বছরের বৈভব সূর্যবংশী। হায়দরাবাদের বিরুদ্ধে ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটে যে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিল বৈভব, তা দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন স্টেডিয়ামের গ্যালারির সব দর্শকরা। ২৯ বলে ৯৭ রানের ইনিংস খেলছিল বৈভব ১২টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্যে। যদিও গেলের একটি রেকর্ড ভেঙে নিজের নামে করে নিয়েছে বৈভব। ম্য়াচের পর সেঞ্চুরি প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ১৫ বছরের বালককে। সে বলছে, 'রেকর্ডের বিষয়টা আমি জানতামই না। ম্য়াচের পর জানতে পেরেছি। আমার লক্ষ্য শুধুমাত্র ছক্কা হাঁকানোর ওপর ছিল। আমি পরবর্তীতে ফের সেঞ্চুরি করতেই পারব।'

বৈভব আরও বলে, 'প্রত্যেক ম্যাচে প্রত্যেক বোলারকে কীভাবে খেলব, তাই নিয়ে প্ল্যানিং করি সবসময়। বোলাররা কোন লেংথে বল করছে, তা বোঝার চেষ্টা করি। আমি চেষ্টা করি বোলারকে সবসময় চাপে রাখতে। কে বল করছে, তা নিয়ে ভাবি না। আমি নিজের খেলাটাই খেলতে চাই সবসময়। আমরা ম্য়াচ জিতেছি। আপাতত সেলিব্রেশন নিয়ে বেশি না ভেবে পরের ম্য়াচে ফোকাস করতে চাই আমরা।'

গোটা টুর্নামেন্টে ঝড়ের গতিতে রান করে চলেছে বৈভব। এবার তো সে অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে প্রথম স্থানেও উঠে এসেছে। বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ১৬ বলে অর্ধশতরান হাঁকিয়েছিল বৈভব। আর পরের ১৩ বলে আরও ৪৭ রান করে সে। অর্থাৎ আরও আক্রমণাত্মক ছিল সে। আর এই ইনিংসটি খেলার পর চলতি মরশুমে সূর্যবংশীর ঝুলিতে বর্তমানে ৬৫ ছক্কার মালিক। যা কোনও এক আইপিএল মরশুমে কোনও ব্যাটারের সবচেয়ে বেশি ছক্কা। এই রেকর্ডটি ছিল ক্রিস গেলের ঝুলিতে। ২০১২ সালের আইপিএল মরশুমে মোট ৫৯ ছক্কা হাঁকিয়েছিলেন ইউনিভার্সাল বস। অর্থাৎ বৈভব এই মরশুমে এখন ইতিমধ্যেই গেলের থেকে ছয়টি ছক্কা বেশি হাঁকিয়ে ফেলেছে। হাতে আরও দুটো ম্য়াচ রয়েছে তার। অর্থাৎ ছক্কার সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে পারবে সে। এই তালিকায় রয়েছেন কেকেআরের প্রাক্তন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। তিনি ২০১৯ সালে ৫২টি ছক্কা হাঁকিয়েছিলেন। ২০১৩ সালে ক্রিস গেল এক মরশুমে মোট ৫১টি ছক্কা হাঁকিয়েছিলেন। ২০২২ সালে জস বাটলার ৪৫টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন।

Advertisement

সেরা শিরোনাম

RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Advertisement

ভিডিও

TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
TMC News: এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা
Ghantakhanek Sange Suman (১১.০৬.২০২৬) পর্ব ২ : রাজ্যসভায় তৃতীয় ধাক্কা তৃণমূলের, সাংসদ পদে ইস্তফা প্রকাশচিক বরাইকের
Ghantakhanek Sange Suman (১১.০৬.২০২৬) পর্ব ১ : কোর্টের গুঁতোয় CID-হাজিরা, একইদিনে দলে ঘোর 'অকল্যাণ'-এর মুখে অভিষেক
Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
France Football Team: জমাট রক্ষণ আর ভয়ঙ্কর আক্রমণের যুগলবন্দি, বিশ্বকাপের ফেভারিট ফ্রান্সের কি আদৌ কোনও দুর্বলতা আছে?
জমাট রক্ষণ আর ভয়ঙ্কর আক্রমণের যুগলবন্দি, বিশ্বকাপের ফেভারিট ফ্রান্সের কি আদৌ কোনও দুর্বলতা আছে?
Lionel Messi: ৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Embed widget