এক্সপ্লোর

Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

K Pajanivel: ঘোষক তাঁর নাম ঘোষণা করতেই পাজানিভেল কার্পেটে উঠে শুয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন দর্শকাসনের সামনের সারিতে বসে থাকা বিশিষ্ট অতিথিদের ।

নয়াদিল্লি: তিনি মার্শাল আর্টের পাঁচ হাজার বছরের পুরনো 'সিলাম্বাম'-এর সাধক । শুধু ভারতে নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে এই খেলার জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছেন । যে কারণে তাঁকে দেওয়া হল পদ্মশ্রী সম্মান ।

পুদুচেরির কে পাজানিভেল (K Pajanivel) । সোমবার রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী পুরস্কার নিতে গিয়েছিলেন ট্র্যাডিশনাল দক্ষিণ ভারতীয় পোশাকে । সাদা ধুতি ও হাফশার্ট । ঘোষক তাঁর নাম ঘোষণা করতেই পাজানিভেল কার্পেটে উঠে শুয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন দর্শকাসনের সামনের সারিতে বসে থাকা বিশিষ্ট অতিথিদের । যাঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরাও । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশেই বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পাজানিভেল সাষ্টাঙ্গে প্রণাম করতেই নিজের আসন ছেড়ে উঠে এসে তাঁকে তুলে ধরেন মোদি । প্রতিনমস্কার করেন ।

পুরস্কার গ্রহণের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি । পাজানিভেলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলে । 

পাজানিভেল মনে করিয়ে দিলেন আর এক পদ্মশ্রীপ্রাপক স্বামী শিবানন্দকে । চার বছর আগে ১২৫ বছরের যোগগুরুকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় । পুরস্কার নেওয়ার আগে একইভাবে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন স্বামী শিবানন্দ ।

পাজানিভেলের বাড়ি পুদুচেরির পুরানানকুপ্পম গ্রামে । ৫৩ বছর বয়সী পাজানিভেল ছোট থেকেই অস্ত্র নিয়ে মার্শাল আর্টের এই ধারা 'সিলাম্বাম'-এর সাধনা করেন । নিজের জীবন তিনি এই সাধনাতেই উৎসর্গ করেন । প্রচুর প্রতিযোগিতায় তিনি অংশ নেন, পুরস্কার জেতেন । একটা সময় সেনাবাহিনীর প্রশিক্ষণেও সিলাম্বাম অনুশীলন করানো হতো । ফ্রান্স, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কানাডার মতো দেশে এটা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রীড়া হিসাবে বিবেচিত হয় । 

আরও পড়ুন: ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের

২০০২ ও ২০০৪ সালে তামিলনাড়ুতে লাগাতার জয় অর্জন করে পাজানিভেল সংবাদের শিরোনামে উঠে আসেন । জাতীয় ও আন্তর্জাতিক খেতাব জেতেন । আন্তর্জাতিক মঞ্চে ৫৬-৬০ কেজি বিভাগে তিরুচিরাপল্লিতে ২০০২ সালে সিলাম্বাম প্রতিযোগিতায় প্রথম হন ।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Messi Chaos: মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
Bengal T20: বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
FIFA World Cup: বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Advertisement

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget