এক্সপ্লোর

T20 World Cup 2026 : দুরন্ত দীপেন্দ্র, স্কটল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপে প্রথমবার জয়লাভ নেপালের

Nepal vs Scotland Highlights : প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে স্টটল্যান্ড। কোনও উইকেট না হারিয়ে পাওয়ার প্লে-তে ৫২ রান তুলে নেয় তারা।

এবার চমক নেপালের। টি ২০ বিশ্বকাপে প্রথমবার জয়লাভ। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে নজর কাড়ল নেপাল। দীপেন্দ্র সিং এইরির অনবদ্য অর্ধ-শতরান।

প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে স্টটল্যান্ড। কোনও উইকেট না হারিয়ে পাওয়ার প্লে-তে ৫২ রান তুলে নেয় তারা। এরপর ভেল্কি দেখান নেপালের অধিনায়ক রোহিত পৌডেল। মাইকেল জোন্স ও জর্জ মানসের ৮০ রানের পার্টনারশিপ ভেঙে দেন তিনি। ২৯ বলে ২৭ রান তুলে আউট হয়ে যান মানসে। তারপরেও অবশ্য স্কোর বোর্ড সচল রাখে স্কটল্যান্ড। ১৫ ওভার শেষে তাদের রান ছিল ১ উইকেটে ১৩১। ৮টি ৪ ও ৩টি ছক্কা সহযোগে ৪৫ বলে ৭১ রান তোলেন জোন্স। 

যদিও এরপরই পরিস্থিতি পাল্টাতে থাকে স্কটল্যান্ডের। ১৬ তম ওভারে ২টি উইকেট নিয়ে দলকে প্রতিযোগিতায় ফিরিয়ে আনেন অভিজ্ঞ সোমপাল কামি। জোন্সকে আউট করার পর ব্রেন্ডন ম্যাকমুলেনকে কট অ্যান্ড বোল্ডও করেন। ম্যাকমুলেনের সংগ্রহে তখন ব্যক্তিগত ২৫ রান। স্কটল্যান্ড সেই মুহূর্তে ৩ উইকেট খুইয়ে ১৩৩। শেষ ৫ ওভারে স্কটল্যান্ড ৩৯ রান যোগ করে স্কোরবোর্ডে। যার জেরে তাদের স্কোর গিয়ে দাঁড়ায় ১৭০/৭। নেপালের হয়ে বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন কামি।

১৭১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা অসাধারণ করেন নেপালের ওপেনাররা। প্রথম ৬ ওভারে ৫৬ রান তুলে নেন কুশল ভুর্তেল ও আসিফ শেখ। যদিও এরপরই ওপেনিং পার্টনারশিপ ভেঙে দেন মাইকেল লিস্ক। খেলায় ফেরে স্কটল্যান্ড। ৯.১ ওভারে ৭৪ রান তোলে ওপেনিং জুটি। ভুর্তেল ৩৫ বলে ৪৩ রান তোলেন। এরপর আসিফকে তুলে নেন লিস্ক। নেপালের সেই সময় সংগ্রহ ৯৪। বাকি কাজটা সেরে দেন দীপেন্দ্র। ২৪ বলে ঝোড়ো ৫০ রানের ইনিংস খেলেন তিনি। যার মধ্যে চারটি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মারেন। গুলশন ঝা তোলেন ১৭ বলে ২৪ রান। এর মধ্যে রয়েছে একটি চার ও ২টি ছক্কা। চতুর্থ উইকেটে তাঁদের ৭৩ রানের পার্টনারশিপে ভর করে জয় ছিনিয়ে নেয় নেপাল। ১৯.২ ওভারে টার্গেটে পৌঁছে যায়।

এদিকে আজ গ্রুপ স্টেজেই ছিটকে গেছে অস্ট্রেলিয়া। পাল্লেকেলিতে জিম্বাবোয়ে-আয়ারল্যান্ডের ম্যাচ ভেস্তে যেতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দৌড়। শ্রীলঙ্কার পাশাপাশি গ্রুপ বি থেকে সুপার ৮-এ উঠে গেছে জিম্বাবোয়ে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL Ticket: কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
Ravinder Singh Death: মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget