Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Rohit Sharma: হরমনপ্রীত পুরস্কার গ্রহণ করলেও রবিবারই মুম্বইয়ে আইপিএলের ম্যাচ থাকায় সোমবার দিল্লি এসে পুরস্কার গ্রহণ করতে পারেননি রোহিত। তিনি পরে এই পুরস্কার গ্রহণ করবেন।

নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, প্যারালিম্পিক্সে স্বর্ণপদক বিজয়ী প্যারা হাইজাম্পার প্রবীণ কুমারকে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছেন। উল্লেখ্য, এই বছর জানুয়ারিতে রাষ্ট্রপতি পদ্ম পুরস্কারের ঘোষণা করেছিলেন, এতে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা সহ ৯ জন বিশিষ্ট ব্যক্তি নির্বাচিত হয়েছিলেন।
হরমনপ্রীত কৌর গত বছর ইতিহাস তৈরি করেছিলেন। তিনি ভারতের হয়ে বিশ্বকাপ জেতা প্রথম মহিলা অধিনায়ক হন। কৌরকে তাঁর দুরন্ত কেরিয়ার, কৃতিত্ব এবং নেতৃত্বের জন্য পদ্মশ্রী দিয়ে সম্মানিত করা হয়েছে। তাঁর নাম ঘোষণার সময় হরমনপ্রীত কৌর বলেছিলেন যে, রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর বাবাকে ফোন করে এই বিষয়ে জানানো হয়েছিল। তিনি খুশি প্রকাশ করেছিলেন যে তাঁর আগে তাঁর বাবা-মা এই বিষয়ে জানতে পেরেছিলেন। তিনি রোহিত শর্মাকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন যে এটি তাঁর জন্যও একটি দারুণ মুহূর্ত। পরে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
পঞ্জাবের ক্রিকেটার হরমনপ্রীত কৌর ভারতের হয়ে ৭টি টেস্ট, ১৬৪টি একদিনের আন্তর্জাতিক এবং ১৯৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাতে তিনি যথাক্রমে ২৩০, ৪৫৪১ এবং ৩৯৯১ রান করেছেন।
আরও পড়ুন: ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের
#WATCH | Delhi | President Droupadi Murmu confers Padma Shri on India women's cricket captain Harmanpreet Kaur for her contributions in the field of Sports (Cricket)
— ANI (@ANI) May 25, 2026
(Video source: President of India/Social Media) pic.twitter.com/Rua8xCLznp
প্যারা হাই জাম্পার প্রবীণ কুমার উত্তর প্রদেশের গোবিন্দগড়ের বাসিন্দা, তিনি দিল্লি ইউনিভার্সিটির মতিলাল নেহেরু কলেজ থেকে পড়াশোনা করেছেন। প্রবীণ প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ স্বর্ণপদক (High Jump T64) জিতেছেন, টোকিও প্যারালিম্পিক্স ২০২০-এ তিনি রৌপ্য পদক জিতেছিলেন। গত বছর দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ পদক এবং ২০২২ এশিয়ান প্যারা গেমস (Hangzhou)-এ স্বর্ণপদক জিতেছিলেন।
আরও পড়ুন: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
#WATCH | Padma Shri awarded to Paralympic gold medallist para high jumper Praveen Kumar by President Droupadi Murmu pic.twitter.com/eIByfLu8Vx
— ANI (@ANI) May 25, 2026
তবে হরমনপ্রীত পুরস্কার গ্রহণ করলেও রবিবারই মুম্বইয়ে আইপিএলের ম্যাচ থাকায় সোমবার দিল্লি এসে পুরস্কার গ্রহণ করতে পারেননি রোহিত। তিনি পরে এই পুরস্কার গ্রহণ করবেন।
এই খেলোয়াড়দের পদ্ম পুরস্কার
- পদ্মশ্রী- বলদেব সিংহ
- পদ্মশ্রী- হরমনপ্রীত কৌর
- পদ্মশ্রী- ভগবানদাস র্যাকওয়ার
- পদ্মশ্রী- কে. পাজিনিভেল
- পদ্মশ্রী- রোহিত শর্মা
- পদ্মশ্রী- সবিতা পুনিয়া
- পদ্মশ্রী- প্রবীণ কুমার
- পদ্মশ্রী- ভ্লাদিমের মেস্তভিরিশভিলি (মরণোত্তর)
- পদ্মভূষণ- বিজয় অমৃতরাজ





















