এক্সপ্লোর

T20 World Cup 2026: 'ও কোনও কিছুর তোয়াক্কা করে না', দুরন্ত ফর্মে থাকা ঈশান কিষাণের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় কোচ

Ishan Kishan: তিন ইনিংসে ইশান কিষাণ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে় ইতিমধ্যেই ৫২.৬৬ গড়ে ১৫৮ রান করেছেন।

আমদাবাদ: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) যেখানে এখনও পর্যন্ত ভারতীয় দলের (Indian Cricket Team) অন্যতম বড় ম্যাচ উইনার অভিষেক শর্মা এক রানও করতে পারেননি, সেখানে তাঁর ওপেনিং পার্টনার ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন। তিন ইনিংসে ইশান কিষাণ (Ishan Kishan) মেগা টুর্নামেন্টে ইতিমধ্যেই ৫২.৬৬ গড়ে ১৫৮ রান করেছেন। দুই ইনিংসে অর্ধশতরানও হাঁকিয়েছেন। তাঁর প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ সীতাংশু কোটাক (Situanshu Kotak।

ভারতীয় দল থেকে বেশ খানিকটা সময় বাইরে ছিলেন ঈশান। সাধারণত নিজের কামব্যাকে ক্রিকেটাররা খানিকটা চাপে থাকেন। পারফর্ম করে নিজেকে প্রমাণ করার বাড়তি তাগিদ থাকে। আর সেই তাগিদই বয়ে নিয়ে আসে চাপও। তবে ঈশানের মধ্যে এসব কিছুই দেখা যায়নি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে কামব্যাক করে নির্ভীক ব্যাটিং করেছেন তিনি। এমনকী কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরানও আসে তাঁর ব্যাট থেকে। চলতি বিশ্বকাপেও নিজের সেই অকুতোভয় মানসিকতায় ভর করেই এগিয়ে চলেছেন ভারতীয় ওপেনার।

টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের মতে ঈশান কিষাণ সুযোগ পেলে সবসময়ই পারফর্ম করেছেন। তিনি বলেন, 'ঈশান যে কতটা প্রতিভাবান, তা আমরা সকলেই জানি। ভারতের হয়ে খেলার সুযোগ পেলে ও সবসময় পারফর্ম করেছে। কামব্যাকের পরেও এমনটাই করে চলেছে। আমি যখন ওর সঙ্গে কথা বলি তখনই ওর কথায় আত্মবিশ্বাস ঝরে পড়ছিল এবং এই আত্মবিশ্বাসটা ওর মধ্যে সবসময়ই কিন্তু ছিল। ২০১৯ সালে ও ভারতীয় এ দলে ছিল, তখন থেকে ওকে আমি চিনি। তারও আগে ২০১৬-১৭ সালে আমি যে আইপিএল দলে কাজ করতাম, সেখানে ও ছিল।'

কোটাকের মতে আত্মবিশ্বাসটাই ঈশানের সবথেকে বড় শক্তি। 'ও কোনও কিছুর তোয়াক্কা করে না। আর সেটাই ওর শক্তিশালী পক্ষ, ওর স্বভাব বলে আমি মনে করি। একটা টি-টোয়েন্টি ম্যাচে তো এমন মানসিকতারই লোক প্রয়োজন। ওই ম্যাচেই তো ও মাঠের চারিদিকে শট খেলেছে, ফলে ও যে প্রতিভাবান তা নিশ্চিত। ওকে আটকে রাখাটা খুব কঠিন। ও তো ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামে, তাই ওকে আউট না করলে কিন্তু বিপদে পড়তে হবে', দাবি কোটাকের।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বাধিক ৬১ রানের ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ। আজ নামিবিয়া ম্যাচেও তাঁর এমন বিধ্বংসী ব্যাটিং দেখার আশায় ভারতীয় জনগণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে? কী বলছেন সূর্যর কোচ?
ইংল্যান্ডের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে? কী বলছেন সূর্যর কোচ?
Ranji Trophy:
"কঠিন পরিশ্রম, লড়াকু মানসিকতার ফসল জম্মু কাশ্মীরের রঞ্জি জয়", পারসদের প্রশংসায় শাস্ত্রী
T20 World Cup 2026: ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে উৎসাহিত, ইংল্যান্ড নিজেকই 'ভাল দল'-র তকমা দিয়ে দিলেন অধিনায়ক ব্রুক
ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে উৎসাহিত, ইংল্যান্ড নিজেকই 'ভাল দল'-র তকমা দিয়ে দিলেন অধিনায়ক ব্রুক
T20 World Cup 2026: ইডেনে আজ শেষ চারের লড়াইয়ে মিচেল-এনগিডি দ্বৈরথ, দু দেশের মুখোমুখি মহারণে কারা এগিয়ে?
ইডেনে আজ শেষ চারের লড়াইয়ে মিচেল-এনগিডি দ্বৈরথ, দু দেশের মুখোমুখি মহারণে কারা এগিয়ে?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Crude Oil Crisis : হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
Stock Market Prediction :  শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Embed widget