Vinesh Phogat: আইনি লড়াই করে কুস্তির রিংয়ে, প্রথম ম্যাচে বিপক্ষকে উড়িয়ে ট্রায়ালে অভিযান শুরু বিনেশ ফোগতের
Asian Games Trial: ট্রায়ালে যোগ দেওয়ার জন্য রীতিমতো আইনি লড়াই লড়তে হয়েছে তাঁকে। তবে ট্রায়ালের শুরুতেই স্বস্তি বিনেশ ফোগতের।

নয়াদিল্লি: ট্রায়ালে যোগ দেওয়ার জন্য রীতিমতো আইনি লড়াই লড়তে হয়েছে তাঁকে। তবে ট্রায়ালের শুরুতেই স্বস্তি বিনেশ ফোগতের। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের জন্য ইন্দিরা গাঁধী ইন্ডোর স্টেডিয়ামে চলা ট্রায়ালে বিনেশ ফোগত ৫৩ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তাঁর প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছেন। তিনি হরিয়ানার জ্যোতিকে ৭-১ ফলে পরাজিত করেছেন।
শনিবার বিনেশ কোন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই নিয়ে বেশ চর্চা চলছিল। যখন তাঁকে জানানো হয় যে তিনি কেবল ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, তখন মহিলা কুস্তিগীর তার বিরোধিতা করে ফেডারেশনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেন।
শনিবার ম্যাচে বিনেশ ফোগত সাবধানে শুরু করেন, তবে সামান্য পর থেকে দাপট দেখাতে শুরু করেন। তিনি জ্যোতির ডান পায়ে আক্রমণ করেন, তাঁকে নিচে ফেলে ৩-০ ব্যবধানে এগিয়ে যান। জ্যোতিও পা লক্ষ্য করে আক্রমণ করেন, কিন্তু বিনেশ ভাল রক্ষণ করেন এবং তা ব্যর্থ করে দ্রুত পাল্টা আক্রমণ করেন। এই মুভের মাধ্যমে তিনি ৭-০ ব্যবধানে এগিয়ে যান, জ্যোতি একটি 'পুশআউট' পয়েন্ট পান।
VIDEO | Asian Games selection trials: Wrestler Vinesh Phogat wins her opening bout against Jyoti from Haryana by 7-1, at Indira Gandhi Indoor Stadium, New Delhi.#NDA
— Press Trust of India (@PTI_News) May 30, 2026
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/AEEDWDtsjm
শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পাওয়ার পর বিনেশ ফোগতের এশিয়ান গেমসে নির্বাচনের জন্য ট্রায়াল দেওয়ার রাস্তা পরিষ্কার হয়। তিনি ৫৩ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যখন তাঁকে বলা হয় যে তিনি কেবল ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, তখন তিনি এর বিরোধিতা করেন। WFI সভাপতি সঞ্জয় সিংহ সংবাদসংস্থা PTI-কে বলেন, 'বিনেশ যখন অভিযোগ করেন, তখন আমরা তাঁর ওজনের অনুমতি দিই। তাঁর ওজন ছিল ৫৩.৯ কেজি, তাঁকে ৫৩ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছে।'
ট্রায়ালের আগে বিনেশ ফোগত বলেন যে, তাঁর কমপক্ষে ২ বছর পর্যন্ত প্রতিযোগিতামূলক কুস্তি চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তিনি আরও অভিযোগ করেন যে, ওজন করানোর জন্য তাঁকে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে এবং তাঁকে আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তিনি এও বলেন যে, তিনি এখন আর কারও উপর ভরসা করেন না এবং নিজের খাবার-দাবারের ব্যবস্থাও তিনি নিজেই করেছেন।
আরও পড়ুন: স্থানীয় লিগের ম্যাচ দেখে বিরাগভাজন, জেলার ক্রিকেটারদের উপেক্ষা! ছাঁটাইয়ের পর তোপ অরিন্দমের
Before You Go
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ





















