এক্সপ্লোর

Tripura News: ইলেকট্রিক অটোতে চড়ে মহাকরণে গেলেন মন্ত্রী ! জ্বালানি বাঁচানোর নতুন রাস্তা

Electric Auto: ইলেকট্রিক অটোতে মহাকরণে গেলেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেছেন এখন থেকে এই পদ্ধতিই অবলম্বন করবেন।

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা : জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন, যাতে বুঝেশুনে জ্বালানি ব্যবহার করা হয়। এবার জ্বালানি সাশ্রয়ে নতুন পন্থা নিলেন ত্রিপুরার এক মন্ত্রী। বাই-সাইকেলে চড়ে বাড়ির কাছাকাছি কাজ সম্পন্ন করে, দুপুরে ইলেকট্রিক অটোতে মহাকরণে গেলেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেছেন এখন থেকে এই পদ্ধতিই অবলম্বন করবেন। যদি প্রশাসনিক কাজে দূরে কোথাও যেতে হয়, তাহলে একটি গাড়ি নেবেন। অন্যথায় আগরতলায় যাতায়াত করতে ইলেকট্রিক যানবাহন চাইবেন। আর তা না পাওয়া পর্যন্ত বাইসাইকেল এবং ইলেকট্রিক অটোর উপরেই ভরসা রাখবেন মন্ত্রী। 

রাজ্যে শুরু হচ্ছে ১০০ দিনের কাজ, পঞ্চায়েতে দ্রুত সাড়ে ৬ হাজার নিয়োগ, আশ্বাস দিলীপ ঘোষের 

জ্বালানি সাশ্রয় করতে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মন্ত্রীরা বিভিন্ন পন্থা নিচ্ছেন। যেমন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ নিয়ম মেনে হেলমেট পড়ে বাইকে চড়ে বিধান ভবনে গিয়েছেন। 

সম্প্রতি জ্বালানি সাশ্রয় নিয়ে বড় বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। জ্বালানি সাশ্রয় নিয়ে তিনি বলেছেন, 'সঙ্কটটা অনেক বড়। মেসেজটা দেওয়া দরকার মানুষকে। যাঁদের ২টো গাড়ি, ৩টে গাড়ি, একাধিক গাড়ি রয়েছে, তাঁরা একদিন অন্তত বাসে যাতায়াত করুন। মেট্রোয় যাতায়াত করুন। আমাদের যে তেল, পেট্রোল-ডিজেল একদিন, অন্তত কম খরচ হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে আবেদন করেছেন আমাদের কাছে, সব মানুষের কাছে যে... সিএনজি যানবাহন ব্যবহার করা হোক, কনভয় কম করা হোক, সত্যিই ভাবার বিষয়। বাড়ি, গাড়ি, ব্রিজ, বিশ্ববিদ্যালয়, ব্যবসা - সবই থাকবে যদি পৃথিবীটা থাকে। আমরা হয়তো মরে যাব... আমাদের সন্তানরা ঠিক ভাবে বাঁচতে পারবে তো...' 

জ্বালানি সাশ্রয় নিয়ে বার্তার পরেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ে কমল গাড়ি। অন্তত ৫০% কমানো হয়েছে প্রধানমন্ত্রীর কনভয়ে থাকা গাড়ির সংখ্যা, খবর সূত্রের। প্রধানমন্ত্রীর কনভয়ে ধাপে ধাপে বাড়ানো হবে বৈদ্যুতিন গাড়ির সংখ্যা। অমিত শাহের কনভয়েও গাড়ির সংখ্যাও কমানো হল। কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু অধিকারীও। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
Lionel Messi: ৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
Advertisement

ভিডিও

Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে 'চোর চোর' স্লোগান
Kalyan Banerjee | 'অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে', বিস্ফোরক মন্তব্য কল্যাণের
Kolkata Fire News:
TMC News: শীতলকুচিতে চাপের মুখে 'কাটমানি'র প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
Lionel Messi: ৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
8th Pay Commission : জুলাইতে বাড়তে পারে ডিএ ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর
জুলাইতে বাড়তে পারে ডিএ ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
FIFA Football World Cup 2026: বিরাট সুখবর! ফ্রি-তে দেখুন বিশ্বকাপ ফুটবলের ম্য়াচ
বিরাট সুখবর! ফ্রি-তে দেখুন বিশ্বকাপ ফুটবলের ম্য়াচ
Embed widget