✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আনন্দ সকাল (৩): সঙ্কটে সৌমিত্র, স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে বৈদ্যবাটিতে যাত্রী-বিক্ষোভ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  02 Nov 2020 10:36 AM (IST)
ABP News

লোকাল ট্রেন চালানো নিয়ে আজ নবান্নে বিকেলে রেলের সঙ্গে রাজ্য সরকারের আধিকারিকদের বৈঠক। তার আগে আজ হুগলির বৈদ্যবাটিতে স্টেশনে যাত্রী-বিক্ষোভ। স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে সাধারণ যাত্রীদের ও টিকিট কাউন্টার খুলতে হবে, এই দাবিতে বিক্ষোভ শুরু হয়। অবরোধ করা হয়েছে লাগোয়া জিটি রোডও। ফলে বেড়েছে যানজট। বিক্ষোভকারীরা জানিয়েছেন, লাঠিচার্জ করলেও তোলা হবে না অবরোধ। পাহাড়ে ওঠার আগেই দার্জিলিংয়ের জেলাশাসক-পুলিশ সুপারকে হুঁশিয়ারি রাজ্যপালের। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তুলোধনা করে রাষ্ট্রপতিশাসন নিয়েও এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল জগদীপ ধনকড়ের গলায়। এক্তিয়ার বর্হিভূত কাজ করছেন। পাল্টা বলল তৃণমূল। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে আজ ফের বসবে মেডিক্যাল বোর্ড। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, অভিনেতাকে পরীক্ষা করে দেখার পর চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গতকালই সৌমিত্রবাবুর তৃতীয়বার ডায়ালিসিস হয়েছে।

  • হোম
  • টিভি শো
  • আনন্দ সকাল
  • আনন্দ সকাল (৩): সঙ্কটে সৌমিত্র, স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে বৈদ্যবাটিতে যাত্রী-বিক্ষোভ

TRENDING VIDEOS

"কোমরে দড়ি বেঁধে ঘোরাক", সনৎ গ্রেফতার হতেই দাবি তুলল BJP কর্মীরা4 Hour ago

রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি4 Hour ago

৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা5 Hour ago

প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee5 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.