✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

শালিমারে শ্যুটআউট কাণ্ডে গ্রেফতার ৩, করোনার জেরে বর্ষবরণের উৎসবে লাগাম হাইকোর্টের, দেখুন Ananda Sakal III

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  30 Dec 2020 11:43 AM (IST)
ABP News
মঙ্গলবার শালিমার স্টেশনের কাছে শ্যুটআউটে এক তৃণমূল (TMC) কর্মীর মৃত্যু হয়। এর পরেই গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন, ঘটনার পরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুলিশ জানতে পারে এই ঘটনার মূল অভিযুক্ত বিকাশ সিংহ ওরফে ভিকি। ভিকির সঙ্গেই এই ঘটনায় যুক্ত চন্দন চৌধুরী। বর্ধমান থেকে গ্রেফতার হয়েছেন দুজনেই। দুজনেই বিহার পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এছাড়াও এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে শান্তিনিকেতনে দাঁড়িয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির জমি বিতর্ক নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নিশানা করলেন বিজেপিকে। পাশাপাশি নতুন করে চিন্তা বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন ও জিনের চরিত্রগত বদল। এই প্রেক্ষাপটে সংক্রমণ রুখতে বর্ষবরণ উৎসবে রাশ টানল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। মঙ্গলবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট-সহ অন্যান্য জায়গায় ভিড়ে রাশ টানতে হবে। কোথাও যাতে বাড়তি ভিড় না হয়, সেদিকে বাড়তি নজর দিতে হবে পুলিশ-প্রশাসনকে, চেক পোস্ট তৈরি করে নজরদারি চালাতে হবে।
  • হোম
  • টিভি শো
  • আনন্দ সকাল
  • শালিমারে শ্যুটআউট কাণ্ডে গ্রেফতার ৩, করোনার জেরে বর্ষবরণের উৎসবে লাগাম হাইকোর্টের, দেখুন Ananda Sakal III

TRENDING VIDEOS

দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?2 Hour ago

নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার4 Hour ago

আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh5 Hour ago

নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ5 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.