Chhok Bhanga 6Ta : বিজেপি-শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। কাল পুরুলিয়া যাচ্ছেন অভিষেক
ABP Ananda Live: বিজেপি-শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। কাল পুরুলিয়া যাচ্ছেন অভিষেক। মৃত সুখেন মাহাতোর বাড়ি যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
গোলপার্কের কাছে ভর সন্ধ্যায় চলেছিল বোমা-গুলি, এখনও অধরা মূল অভিযুক্ত, গ্রেফতার হওয়া ১৭ জনের জামিন !
কাকুলিয়া রোডে বোমা-গুলি, ধৃত ১৭ জনের জামিন। এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু-সহ ২। মূল অভিযুক্তর গ্রেফতারির আগেই ১৭ জনের জামিন। মোট ২৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ, জামিন হয়ে গেল ১৭ জনের। গত ১ ফেব্রুয়ারি গোলপার্কের কাছে কাঁকুলিয়া রোডে বোমা-গুলি চলেছিল ভর সন্ধ্যায়। কাঁকুলিয়া রোডে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
গত পয়লা ফেব্রুয়ারি ভর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার গোলপার্কের কাছে কাকুলিয়া রোডে আচমকাই শুরু হয় বোমাবাজি। গুলি চলারও অভিযোগ ওঠে। নিমেষে পরিস্থিতি বেসামাল হয়ে যায়। দুষ্কৃতী দৌরাত্ম্যে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ভয়ে, আতঙ্কে সিঁটিয়ে যান স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ। পুলিশের গাড়িতেও অবাধে চলে ভাঙচুর। উত্তেজনা চরমে ওঠে খুব অল্প সময়ের মধ্যেই। এই পুরো ঝামেলায় নাম জড়ায় সোনা পাপ্পু- র। সেই অভিযুক্ত এখনও অধরা রয়েছে। যদিও ঘটনার পর পুলিশ জানিয়েছিল, যারা অভিযুক্ত তাদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অথচ বাস্তবে দেখা গেল, ২ মূল অভিযুক্ত এখনও অধরা, যে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যেও ১৭ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।































