Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
ABP Ananda LIVE: মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত চরমে। ইজরায়েলকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। যৌথ বাহিনীর পরপর হামলায় প্রায় পর্যুদস্ত ইরান। পাল্টা আক্রমণ হেনে চলেছে ইরানও। এই আবহে নিরাপত্তাজনিত কারণ দর্শিয়ে এবার লাহোর (Lahore) ও করাচিতে (Karachi) নিজেদের দূতাবাস থেকে জরুরি পরিষেবায় নেই এমন সরকারি কর্মীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ দিল আমেরিকা। আনুষ্ঠানিক একটি বিবৃতি জারি করে তাদের পরিবারসমেত পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদের মার্কিন দূতাবাসের কার্যক্রমের কোনও পরিবর্তন হয়নি বলেও জানানো হয়।
ইজরায়েল ও আমেরিকার যৌথ বাহিনীর আক্রমণের জেরে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এই ঘটনায় পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়। একাধিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এহেন পরিস্থিতিতে সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ইসলামাবাদের মার্কিন দূতাবাস এবং লাহোর ও করাচির কনস্যুলেটগুলি ৬ মার্চ পর্যন্ত ভিসা সংক্রান্ত সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল বলে ঘোষণা করেছে।
































