Chok Bhanga 6ta: দেশের ইতিহাসে প্রথমবার, সুপ্রিম কোর্টে সওয়ালে মুখ্যমন্ত্রী, অভিযোগ, পাল্টা অভিযোগ
ABP Ananda LIVE : এলেন দাঁড়ালেন সওয়াল করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী, যিনি স্বাধীন ভারতে প্রথম নিজের মামলায় সওয়াল করলেন। তুন থেকে একের পর এক বাণ বের করে তিরবিদ্ধ করলেন কমিশনকে, পাল্টা চূড়ান্ত অসহযোগিতার অভিযোগে রাজ্যকে কাঠগড়ায় তুলল কমিশন, সব নিয়ে দিনভর সরগরম রইল শুধু রাজ্য নয় দেশের রাজনীতি
পর্যবেক্ষকের প্রশিক্ষণ নিতে দিল্লি যেতেই হবে স্বরাষ্ট্রসচিবকে?
রাজ্যের পাঠানো IAS, IPS তালিকা খারিজ করল কমিশন। পর্যবেক্ষকের প্রশিক্ষণ নিতে দিল্লি যেতেই হবে স্বরাষ্ট্রসচিবকে? স্বরাষ্ট্রসচিব-সহ আমলার বিকল্প তালিকা খারিজ করল কমিশন। ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণের জন্য কমিশনের তালিকা। কমিশনের তালিকার পাল্টা IAS-IPS তালিকা রাজ্য সরকারের । রাজ্যের বিকল্প তালিকা খারিজ করে আগের তালিকাই বহাল রাখল কমিশন































