Nadia News: মায়ের চক্ষুদান করেও হাজতবাস! মাশুল গুনছে কৃষ্ণনগরের সমাজকর্মীর পরিবার!
ABP Ananda LIVE : মায়ের চক্ষুদান করে গ্রেফতার, আদালতে মিলল জামিন। বৃদ্ধার ছেলে আমির চাঁদ শেখ-সহ ধৃত ৫ জনের জামিন। ২ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করল কৃষ্ণনগর আদালত। জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। গত ৮ ফেব্রুয়ারি কৃষ্ণনগরের বাসিন্দা রাবেয়া বিবির মৃত্যু হয়। মৃত্যুর পরে বৃদ্ধার কর্নিয়া যায় এক স্বেচ্ছাসেবী সংস্থা। চক্ষুদানের কোনও নথি দেখাতে পারেনি মৃতের পরিবার, অভিযোগ গ্রামবাসীদের। বৃদ্ধার চোখ বিক্রি করে দেওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীরা। গ্রেফতার করা হয় মৃতার ছেলে আমির চাঁদ শেখ-সহ পরিবারের ৫ সদস্যকে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ ওঠে।
বিতর্কের মধ্যেই সামনে আসে মুর্শিদাবাদ হাসপাতালের আইব্যাঙ্কের ইস্যু করা সার্টিফিকেট। গ্রেফতারির ৪ দিনের মাথায় জামিন বৃদ্ধার ছেলে-সহ ৫ জনের। বৃদ্ধার ছেলের গ্রেফতারির পর বাড়ি ভাঙচুর চালানো হয়। ৯ জনের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলেও গ্রেফতারি শূন্য। হামলাকারীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ বৃদ্ধার পরিবারের।































