Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
ABP Ananda LIVE : একদিকে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়ে সরকারের একাধিক পদক্ষেপ। তারই মধ্যে কলকাতা থেকে জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার। অন্যদিকে সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের জন্য জমির খোঁজে মন্ত্রী অশোক কীর্তনিয়া। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রীর কড়া বার্তা কোনোরকম অবৈধ কাজ বরদাস্ত নয় তারপরই জুয়ার ঠেক ভাঙল বিজেপি।
নানুরে পশ্চিমপাড়ার মাঠে একশোর বেশি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। ভোটার কার্ডগুলি দেখতেই থানায় খবর দেয় স্থানীয়রা। জানা গিয়েছে এই ভোটার কার্ডগুলি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার চিনিসপুর মল্লিকপাড়ার ভোটারদের, বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাহলে এই কার্ডগুলিলএখানে কী করে এল, এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তখন এই ঘটনাটি প্রকাশ্যে আসে, তখন হঠাৎ করেই একজন অঙ্গনওয়াড়ি কর্মী আসেন। এবং পরিচয় দেন, তিনি বিএলও ছিলেন এই পার্টে। কিন্তু পরিবর্তী ক্ষেত্রে তাঁকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন।এই কার্ডগুলি তাঁর কাছে সংশোধনের জন্য এসেছিল। কিন্তু তারপর তিনি আর জমা দেননি। এখানেই প্রশ্ন তুলেছে বিজেপি।





























