Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE
P Ananda LIVE : ভোটের আগে কাল থেকে ধর্মতলায় ধর্নায় মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় পরিবর্তন যাত্রা বিজেপির। বনগাঁয় বিজেপির বাইক র্যালি ঘিরে ধুন্ধুমার। রাজ্যসভা নির্বাচনে বিধানসভায় মনোনয়ন পত্র জমা পশ্চিমবঙ্গের পাঁচ প্রার্থীর। এবার কলকাতায় হুমায়ুন কবীরকে চোর বলে কটাক্ষ বাইক আরোহীর, তেড়ে গেলেন হুমায়ুন।
SIR ইস্যুতে আজ ধর্মতলায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২টোয় মেট্রো চ্যানেলে তাঁর অবস্থান-বিক্ষোভে বসার কথা। গত শনিবার প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ৬০ লক্ষের বেশি নাম এখনও 'বিবেচনাধীন'। তার প্রতিবাদে আজ ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। ১ মার্চ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।































