Farakka SIR : SIR শুনানিতে ফরাক্কায় BDO অফিসে তৃণমূল বিধায়কের নেৃত্বতে চলল তাণ্ডব! Chok Bhanga 6ta
ABP Ananda LIVE : ফরাক্কা বিডিও অফিসে SIR শুনানি চলাকালীন ভাঙচুর চালালেন তৃণমূল বিধায়কের অনুগামীরা। বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে চলল চাণ্ডব। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিডিও।
আরও খবর...
আইপ্যাক-কাণ্ডে হাইকোর্টে জোর ধাক্কা তৃণমূলের, কিছু বাজেয়াপ্ত করেনি ED, কেন্দ্রীয় এজেন্সির দাবিই বৈধতা পেল
আইপ্যাকে ED-র তল্লাশি নিয়ে তৃণমূলের অভিযোগ টিকল না কলকাতা হাইকোর্ট। ED-র দাবিতে সিলমোহর দিয়ে তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দিল আদালত। ED জানিয়েছিল, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দফতর থেকে কোনও নথি বাজেয়াপ্ত করেনি তারা। যা নিয়ে যাওয়ার তা মমতা বন্দ্য়োপাধ্যায়ই নিয়ে গিয়েছিলেন। তাই তথ্য সংরক্ষণের প্রশ্ন ওঠে না। ED-র সেই দাবিই কার্যত বৈধতা পেল। পাশাপাশি, কেন্দ্রীয় সংস্থার আর্জি মেনে তাদের মামলাটি আপাতত স্থগিত করা হল। সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত মামলা স্থগিত রাখতে আবেদন জানিয়েছিল ED. (ED Raids at IPAC)
বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি শুরু হতেই ED-র তরফে তাদের দায়ের করা মামলাটির শুনানি স্থগিত রাখতে আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছে। দু'টির বিষয়বস্তুই একই। তাই সেখানে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টে শুনানি স্থগিত রাখতে আবেদন জানানো হয়। আগের দিন শুনানি স্থগিত হয়ে যাওয়ার সময় তাদের কিছু জানানো হয়নি। তাই আজ মামলা স্থগিত রাখলে মাথায় আকাশ ভেঙে পড়বে না বলে জানায় ED. (IPAC Case)
All Shows































