Chok Bhanga 6ta LIVE: আমলা নয়, লজিকাল ডিসক্রিপেন্সির নজরদারিতে এবার জুডিসিয়াল অফিসার
ABP Ananda LIVE : আমলা নয়, লজিকাল ডিসক্রিপেন্সির নজরদারিতে এবার জুডিসিয়াল অফিসার। পরামর্শে অবসরপ্রাপ্ত বিচারপতি। বেনজিরভাবে হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের। জুডিসিয়াল অফিসারদের নির্দেশকে সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মানতে হবে। রাজ্যকে নজিরবিহীন কড়া নির্দেশ আদালতের। ২৮শেই তালিকা, জানাল কমিশন। আমরা আশাহত, গ্রুপ বি অফিসার নিয়োগ নিয়ে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। দোষারোপের খেলা চলছে বলে নির্বাচন কমিশনকেও তীব্র তিরস্কার। ছুটির দিনেও কীভাবে ফ্যামিলি রেজিস্টারের তথ্য হিসেবে ১৩০০ সার্টিফিকেট? গাইডলাইন ভেঙে জেলা শাসকের দফতরের অনুমোদন নিয়ে সন্দেহ কমিশনের।
'ইতিহাস তৈরি হল ভারতের নির্বাচনী সংস্কারে', Supreme রায়ের পরেই জানালেন Kalyan Banerjee
'যা পেয়েছি, ভাবা যায় না। আমি ভাবতেই পারিনি যে এরকম একটা নির্দেশ পাব। অত্যন্ত খুশি, ভীষণ ভাল, দারুণ হল। সারা পশ্চিমবঙ্গে আমাদের কর্মীরা জেগে উঠবে। চাঙ্গা হয়ে যাবে', বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।































