Chok Bhanga Chota | জনতার দরবারে উপচে পড়া ভিড়। চাকরিহারা তরুণ-তরুণী থেকে জীবন সায়াহ্নে পৌঁছন বৃদ্ধ, কেউ বাদ নেই | ABP Ananda LIVE
ABP Ananda LIVE | Chokh Bhanga Chhota | আমি সবার মুখ্যমন্ত্রী, শপথ নিয়েই দিয়েছিলেন বার্তা। আর তাই জনতার দরবারে উপচে পড়া ভিড়। চাকরিহারা তরুণ-তরুণী থেকে জীবন সায়াহ্নে পৌঁছন বৃদ্ধ, কেউ বাদ নেই। একদিকে যখন নতুন সরকারে জনগণের আস্থার ছবি অন্যদিকে তখন জনরোষের মুখে পড়লেন তৃণমূল নেতা রাজু নস্কর ঘনিষ্ঠ। পাশাপাশি দেখাব, বিজেপি রাজ্য সভাপতির বার্তায় বঙ্গের শিল্প-আকাশে সম্ভাবনার রুপোলি রেখা।
আরও খবর...
কেউ বেলেঘাটার তৃণমূল নেতার রাজু নস্করের থেকে ফ্ল্যাট কিনে চরম বিপাকে পড়েছেন। কেউ আবার KMDA-র প্রকল্পের ঘর না পেয়ে ক্ষোভ উগরে দিলেন। এইসব নিয়ে সোমবারের পর রবিবারও ক্ষোভ আছড়ে পড়ল বেলেঘাটায়। রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়।
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ। বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাজপথে ঘোরাল পুলিশ। তোলা তোলার অপরাধে বিধায়ক ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ডকে রাস্তায় ঘোরাল পুলিশ। কোটি টাকা তোলার অভিযোগ, শনিবার গ্রেফতার ট্রাফিক হোমগার্ড শাহিন মোল্লা। দড়ি বেধে হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে অভিযুক্তকে রাস্তায় ঘোরাল পুলিশ। ধৃত শাহিন মোল্লা ওরফে সানি তৃণমূল বিধায়ক প্রিয়া পালের অনুগামী বলে পরিচিত।





























