Chok Bhanga Chota : গ্রেফতার রাজু নস্কর, আতঙ্ক যেন পিছু ছাড়ছে না অভিযোগকারীর
ABP Anand LIve: কারও একমাত্র ছেলে চাকরির খোঁজে চলে গিয়েছেন ভিনরাজ্যে। কেউ আবার গ্যাঁটের কড়ি খসিয়ে ফর্ম ফিল আপ করে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, কিন্তু ভাঁড়ে মা ভবানী। বেকারদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প 'বাংলার যুব সাথী'-ই এখন ভরসা তাঁদের।
৫ ফেব্রুয়ারি, রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 'বাংলার যুব সাথী' নামে এই প্রকল্পের সুবিধা পাবেন ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা। প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে এই 'বেকার ভাতা' পাওয়া যাবে ৫ বছরের জন্য।
রবিবার থেকে শুরু হয়েছে আবেদন জমা দেওয়ার ক্যাম্প। কিন্তু এই ভাতা নিতে লাইনে দাঁড়াচ্ছেন কারা? কেউ ভবিষ্যতের ডাক্তার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে লেখাপড়া করছেন, কেউ মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট! তাঁদের মধ্যেই একজন হলেন, বেহালা পূর্বের বাসিন্দা সপ্তর্ষি ঘোষ। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, সব পরীক্ষায় অন্যতম সেরা ফল করেছেন। কিন্তু চাকরি না মেলায় মাকে সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়েছেন বেকার ভাতার লাইনে।































