Baranagar News: বরানগরে 'তোলাবাজির শিকার' ইন্টিরিয়র ডিজাইনার! ভিডিও পোস্ট করে অভিযোগ BJP-র
ABP Ananda LIVE : ব্যারাকপুর কাণ্ডের পর এবার শিরোনামে বরানগর। ভোটের আগে আরও একটি ঘটনায় নাম জড়াল শাসকদলের। বরানগরে 'তোলাবাজির শিকার' ইন্টিরিয়র ডিজাইনার! ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। বরানগরে 'তোলা' না পেয়ে মার, ফের অভিযুক্ত INTTUC নেতা শঙ্কর রাউত। বরানগরের ওই আক্রান্ত ইন্টিরিয়র ডিজাইনারের নাম সুদীপ্ত ঘোষ। মারধরের অভিযোগ বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে । মূলত শঙ্কর রাউত তৃণমূলের বরানগর সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি ইন্টিরিয়র ডিজাইনারের দাবি, ১ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন তৃণমূল নেতা শঙ্কর রাউত। যদিও তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে মারধর, ক্লাবে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ। ক্লাবের সামনে ফের রিভলভারের বাট দিয়ে মারধরের অভিযোগ। ভিডিও পোস্ট করে শাসক দলকে আক্রমণ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। তবে ওই তৃণমূল নেতার দাবি, আলোচনার জন্য ডাকা হয়েছিল, মারধর করা হয়নি।































