Chokh Bhanga Chota : সংখ্য়ালঘু ইস্য়ুতে অগ্নিমিত্রা পালের মন্তব্যে আজও উত্তপ্ত বিধানসভা, স্বাধিকারভঙ্গের প্রস্তাব
Chokh Bhanga Chota : বিধানসভায় সংখ্য়ালঘু ইস্য়ুতে অগ্নিমিত্রা পালের মন্তব্যে আজও উত্তপ্ত বিধানসভা।বিধানসভায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়।নিন্দা প্রস্তাবের পাশাপাশি অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হয়েছে।প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।বিজেপির অভিযোগ, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অন্য়ায়ভাবে নিন্দা প্রস্তাব আনা হয়েছে ।ক্রিমিন্যাল সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের একমাত্র কাজ, গতকাল বিধানসভায় মন্তব্য করেছিলেন অগ্নিমিত্রা পাল।অগ্নিমিত্রা পালের বক্তব্য় বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে, গতকালই জানান অধ্য়ক্ষ।
বিরাটি স্টেশন সংলগ্ন দোকানে বিধ্বংসী আগুন, বন্ধ ট্রেন চলাচল
বিরাটি স্টেশন ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া দোকানে বিধ্বংসী আগুন। স্টেশন সংলগ্ন ৩টি বইয়ের দোকানে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শিয়ালদা-বনগাঁ শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। এর আগে ৩০ ডিসেম্বর বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবু বাজারে ভয়াবহ আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রায় ২০০ টি দোকান।































