Sange Suman ( ১৭.০৪.২৬) পর্ব ২ | BJP-র বিষদাঁত ভাঙতে হবে : মমতা
ABP Ananda LIVE : কোথাও IT, কোথাও ED, তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে শ্বশুরবাড়ি, পার্টি অফিস। প্রথম দফার ভোটের ৬ দিন আগে সাঁড়াশি আক্রমণে দুই কেন্দ্রীয় এজেন্সি। বাড়ি-সহ দেবাশিস কুমারের ৫ ঠিকানায় ম্যারাথন তল্লাশি আয়কর দফতরের। IT-রেড তৃণমূলনেত্রীর প্রার্থীপদে অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতেও। তৃণমূল নেতা কুমার সাহার বাড়ি-অফিসে আয়কর তল্লাশি, পাল্টা হল বিক্ষোভও। "হারবে বুঝে মরণকামড়, বিজেপির বিষদাঁত ভাঙতে হবে," আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। "১৭৭ আসনে জিতব," পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারীর। কমিশনের অফিসারকে হুমকি, হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর।
আরও খবর...
২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ভোটের ঠিক ৬ দিন আগে রাসবিহারীর তৃণমূল প্রার্থী । দেবাশিস কুমারের বাড়ি নির্বাচনী কার্যালয় সহ ৫ জায়গায় পৌঁছে গেল আয়কর দফতরের আধিকারিকরা। চলল তল্লাশি। ভোটের ঠিক মুখে তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর তল্লাশি নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন। তৃণমূল নেত্রীর এই আক্রমণের পাল্টা জবাব এসেছে বিজেপির তরফেও।































