ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৯.০৬.২৬)।বিধায়কদের সই জালকাণ্ডে একযোগে তল্লাশি অভিযান CID-র
ABP Ananda LIVE : মমতার বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস । বিধায়কদের সই জালকাণ্ডে একযোগে তল্লাশি অভিযান CID-র । কালীঘাট থেকে ক্যামাক স্ট্রিট, দু'জায়গাতেই বাধার মুখে CID, এল কেন্দ্রীয় বাহিনী । তৃতীয়বার হাজিরা এড়িয়ে দিল্লিতে অভিষেক, সনিয়ার কাছে ছুটলেন মমতা । তোলাবাজির অভিযোগে অবশেষে গ্রেফতার সব্যসাচী দত্ত । থানা থেকে বের করতেই চোর স্লোগান, উড়ে এল পচা ডিম, গোবর থেকে টমেটো । মুক্তির স্বাদ পেলাম', শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে গিয়ে বললেন বিদ্রোহী জুন গ্রাসরুটের লড়াকু নেতা শুভেন্দুদা', মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ দেবও
আরও খবর...
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট - ২ জায়গায় কেন তল্লাশি চালাল সিআইডি। সিআইডি সূত্রে খবর, অরিজিনাল রেজোলিউশন বুক খুঁজছে তারা। কী রয়েছে সেখানে? এই অরিজিনাল রেজোলিউশন বুকে বিধায়করা সই করেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে বিধানসভার স্পিকারকে পাঠিয়েছিলেন যে ওই দিন রেজোলিউশন হয়েছে বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হবেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং চিফ হুইপ হবেন ফিরহাদ হাকিম ও অন্যান্য পদ কে কী পাবেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ৯ মে বিধানসভার স্পিকারকে একটি চিঠি দিয়ে জানান যে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচিত করা হয়েছে এবং অন্যান্য কোন কোন পদে কাকে নির্বাচিত করা হয়েছে। এরপর বিধানসভার তরফে জানতে চাওয়া হয় যে এই সিদ্ধান্ত কবে, কোথায় হল? বিরোধী দল তৃণমূল নিশ্চয় বিধায়কদের নিয়ে কোনও মিটিং করে তারপরেই এই রেজোলিউশন নিয়েছে। তাহলে সেই রেজোলিউশন কপি কোথায়? এরপর ২০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আরেকটি চিঠি পাঠানো হয় এবং তার সঙ্গে যুক্ত ছিল রেজোলিউশনের একটি কপি। সেখানে দেখা যায় ৬ মে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একটি মিটিং হয়েছে। সেই বৈঠকে হাজির থাকা বিধায়করা রেজোলিউশন কপিতে সই করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০ মে- র পাঠানো চিঠিতে লেখা ছিল যে ৬ তারিখ একটি বৈঠক হয়েছে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে বিরোধী দলনেতা হবেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপ হবেন ফিরহাদ হাকিম এবং অন্যান্য কোন পদ কে পাবেন।
All Shows






























