ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
ABP Ananda LIVE : মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল। বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন ১৩ তৃণমূল সাংসদ। বিদ্রোহী তৃণমূল সাংসদের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২০? 'বিদ্রোহী শিবিরে আসবেন আরও তৃণমূল বিধায়ক,' আজ দাবি ঋতব্রতর। তৃণমূলের দল ভাঙানোর মধুর প্রতিশোধ মেখলিগঞ্জে নিল কংগ্রেস। দল ছাড়লেন ৬ কাউন্সিলর, পুরবোর্ড হাতছাড়া তৃণমূলের। পালাবদলের পর এবার মুখ্যমন্ত্রীর জেলায় জোরালো ধাক্কা খেল তৃণমূল। ইস্তফা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সভাধিপতির। খুনের চেষ্টা থেকে মহিলাকে হেনস্থা, গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ।
প্রথমে বিধানসভা, তারপর পুরসভা, এবার কি সংসদীয় দলেও ভাঙন? বিদ্রোহী বিধায়করা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সিদ্ধান্ত অমান্য় করে বিরোধী দলনেতা, উপ বিরোধী দলনেতা, মুখ্য সচেতক বেছে নিয়েছেন! শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্য়াগ করলেন ফিরহাদ হাকিম। প্রশ্ন হল, বিধায়কদের পর এবার কি তৃণমূল সাংসদদের একাংশও 'বিদ্রোহে'র পথে হাঁটবেন? তেমনই ইঙ্গিত মিলেছে তৃণমূলের রাজ্য়সভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের মন্তব্য়ে।
All Shows






























