ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ
Ghanta Khanek Sange Suman : পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ। 'কারও ইজারা নিইনি', অভিষেকের সম্পত্তিতে পুর-নোটিসের দায় সরাসরি এড়ালেন মেয়র ববি। 'যে নোটিস পেয়েছে, সেই বলতে পারবে', অভিষেকের পাশে দাঁড়ালেন না মুখপাত্র কুণালও। হারের পর তৃণমূলের প্রথম কর্মসূচিতেই গরহাজির ৪৬ বিধায়ক, ইস্তফা বরো চেয়ারপার্সন দেবলীনার। 'কেন্দ্রশাসিত অঞ্চলে জাহাঙ্গিরই ছিল প্রিভিলেজড', সরাসরি অভিষেককে নিশানা ঋতব্রতর।কালীঘাটে মমতা-অভিষেকের সামনেই জাহাঙ্গিরের বহিষ্কার চেয়ে গলা তুললেন ৩ বিধায়ক। ভোটের আগে পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'। 'ভোটার তালিকায় মৃতদের নাম রাখতে চাপ থেকে পুকুরে ডুবিয়ে মারার হুমকি'। অভিষেক-ঘনিষ্ঠ জাহাঙ্গিরের বিরুদ্ধে মুখ খুললেন খোদ BLO, সরব ফলতার মহিলারাও
আরও খবর...
বিধানসভার বিরোধী দলের মর্যাদা নিয়ে জটিলতা !
বিধানসভার বিরোধী দলের মর্যাদা নিয়ে জটিলতা । তৃণমূলের থেকে বিধানসভার অধ্যক্ষকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।





























