ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা, সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল। জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি। যন্তরমন্তরে সমাবেশ নিষিদ্ধ করল কেন্দ্র, 'গোটা দেশে যন্তরমন্তর হবে', হুঁশিয়ারি ককরোচদের। 'আমাকে মেসেজ করেছেন জ্ঞানেশ কুমার, বলেছি রাজসাক্ষী হয়ে যান'।'যোগাযোগ রেখেছেন ED ও CBI-সহ কেন্দ্রের ২০০ অফিসার', চাঞ্চল্যকর দাবি রাহুলের। 'বিহারের SIR মামলায় নতুন ফর্ম ৬-এর কোনও অস্তিত্বই ছিল না'। ফর্ম ৬-এর রদবদলে অনুমোদন না দেওয়া নিয়ে ফের অবস্থান স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। দিল্লিতে বিজেপির বিরুদ্ধে একজোট কংগ্রেস-সিপিএম-তৃণমূল, বৈঠকে একসঙ্গে মমতা-অধীর।'দেশ ও রাজ্যের রাজনীতি সবসময় এক ধারায় চলে না', ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান বসুর।
আরও পড়ুন - ফের আটক ককরোচ জনতা পার্টির আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস। আশুতোষ, সৌরভের সঙ্গে পুলিশের হাতে আটক অজিঙ্কা শিন্ডেও। কয়েকজন সঙ্গীকে নিয়ে যন্তরমন্তরে যেতেই আটক CJP নেতারা। যন্তরমন্তরে যেতেই সৌরভ দাসকে হেফাজতে নেয় পুলিশ। বিক্ষোভ-ধর্নাস্থল হিসেবে গতকালই যন্তরমন্তরকে বাদ দেয় দিল্লি পুলিশ।






























