Ghanta Khanek Sange Suman (০৫.০২.২৬) পর্ব ১ | শিক্ষা-দুর্নীতি নিয়ে তাঁর কড়া অবস্থান দেখেছে বাঙালি।প্রথমবার ক্যামেরার সামনে তিনিই...
Ghantakhanek Sange Suman : 'দুর্নীতি এরকম হতে পারে, ধারণা ছিল না। দমবন্ধ হয়ে আসত, সারা রাত ঘুমোতে পারতাম না। প্রমাণ করার কিছু নেই, দুর্নীতি ডকুমেন্টেড।' দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এক বিচারপতি। শিক্ষা-দুর্নীতি নিয়ে তাঁর কড়া অবস্থান প্রতিদিন দেখেছে বাঙালি। এই প্রথমবার ক্যামেরার সামনে সেই তিনিই। এবিপি আনন্দর স্টুডিওতে কলকাতা হাইকোর্টের সদ্য-অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।
আরও খবর...
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম। 'ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করাই এই সরকারের একমাত্র কাজ' বলে মন্তব্য অগ্নিমিত্রার। অগ্নিমিত্রার মন্তব্যের তীব্র প্রতিবাদ ফিরহাদ হাকিমের। 'আপনি অসত্য কথা বলছেন, ক্ষমা চাইতে হবে', দাবি পুরমন্ত্রীর। 'স্বাধীনতা আন্দোলনের বহু সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন। সব সংখ্যালঘু ক্রিমিনাল নয়', বললেন তিনি। ফিরহাদ হাকিমের সঙ্গে তৃণমূলের অন্য বিধায়কদেরও বিক্ষোভ। ওয়েলে নেমে তৃণমূল বিধায়কদের স্লোগান-বিক্ষোভ। বিজেপি বিধায়কদের পাল্টা স্লোগান-বিক্ষোভে উত্তাল অধিবেশন। শুভেন্দু অধিকারীর সঙ্গে বিতণ্ডায় জড়ান তৃণমূল বিধায়করা।































