ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর। লটারির কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ, জোরালো হচ্ছে নির্মলের গ্রেফতারের দাবিও। 'ছেলের থেকেও বড় ক্রিমিনাল বাবা,' নির্মলের বিরুদ্ধে সরব অভয়ার মা। গ্রেফতারি এড়াতেই তড়িঘড়ি বিদ্রোহীদের বৈঠকে গেছিলেন নির্মল ঘোষ?'নির্মল ঘোষকে ডাকাই হয়নি,' বিতর্কের মুখে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি। 'অভিষেক গেলে তবেই আমরা আছি,' বললেন রবীন্দ্রনাথ ঘোষ, বিকাশ রায়চৌধুরীরা। মুখ্যমন্ত্রী ও শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে রাজ্যসভার মনোনয়ন জমা দিলেন তৃণমূলের ৩ প্রাক্তনী, বিতর্ক তুঙ্গে।
পড়ুন আরও খবর - ফের শহরে টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি টাকা। সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি, গ্রেফতার ৭। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম, ডিটেক্টিভ ডিপার্টমেন্ট ও টেকনোসিটি থানার যৌথ অভিযান। উদ্ধার ২ কোটির বেশি টাকা, টাকা গোনার মেশিন, বাজেয়াপ্ত ৪টি গাড়ি, একটি স্কুটার। ফ্ল্যাট থেকেই আটক এক মহিলা-সহ ৭ জন, পরে গ্রেফতার। ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে চলত হাওয়ালার কারবার, দাবি পুলিশের।
All Shows
সেরা শিরোনাম





























