ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০২.২৬) পর্ব ২: ভোটের আগে চওড়া হচ্ছে বিজেপি-বিরোধী ঐক্যে ফাটল ?
Ghantakhanek Sange Suman: বেলডাঙার অশান্তিতে NIA-তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে কেন্দ্র।"গতবছর সামশেরগঞ্জের ঘটনায় কেন নিশ্চুপ ছিলেন? এখন কেন তৎপরতা?" মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে বলল সর্বোচ্চ আদালত। সেই বেলডাঙাতেই এবার শুরু হল বাবরি মসজিদ তৈরির কাজ। "বাবরি মসজিদ আর কোনওদিনই হবে না," হুঙ্কার যোগী আদিত্যনাথের। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা, দোলের পরই ৫ বা ৬ তারিখ ঘোষণা হতে পারে ভোটের তারিখ। এপ্রিলের মাঝামাঝি ভোট হতে পারে ২-৩ দফায়। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় নেই তৃণমূল, জ্ঞানেশ-অপসারণে নিস্পৃহ কংগ্রেস। ভোটের আগে চওড়া হচ্ছে বিজেপি-বিরোধী ঐক্যে ফাটল?
দিল্লিতে বিজেপি-বিরোধীদের জোটে কার্যত ছন্নছাড়া অবস্থা। মঙ্গলবার, লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস। সমাজবাদী পার্টি, RJD, DMK, CPM-সহ একাধিক দল তাতে সই করলেও, তৃণমূল করেনি। উল্টে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, "স্পিকারকে ২-৩ দিনের একটা সময় দেওয়া যেতে পারে।" এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রেখে কি বিজেপিকে বার্তা দিচ্ছে তৃণমূল? অন্য়দিকে মুখ্য় নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরানো নিয়ে একসময় যে কংগ্রেস উদ্য়োগী হয়েছিল, এখন তৃণমূল এই নিয়ে তৎপর হওয়ার পর, তারাও চুপ করে গেছে!































