ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ABP Ananda LIVE : মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল। বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন ১৩ তৃণমূল সাংসদ। বিদ্রোহী তৃণমূল সাংসদের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২০? 'বিদ্রোহী শিবিরে আসবেন আরও তৃণমূল বিধায়ক,' আজ দাবি ঋতব্রতর। তৃণমূলের দল ভাঙানোর মধুর প্রতিশোধ মেখলিগঞ্জে নিল কংগ্রেস। দল ছাড়লেন ৬ কাউন্সিলর, পুরবোর্ড হাতছাড়া তৃণমূলের। পালাবদলের পর এবার মুখ্যমন্ত্রীর জেলায় জোরালো ধাক্কা খেল তৃণমূল। ইস্তফা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সভাধিপতির। খুনের চেষ্টা থেকে মহিলাকে হেনস্থা, গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
স্বরূপ বিশ্বাসকে ১৮ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। তৃণমূলের আমলে টালিগঞ্জে একচ্ছত্র আধিপত্য ছিল যাঁর, সেই স্বরূপ বিশ্বাসকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে সেই অভিযোগকারিণী জানিয়েছেন, "মেকআপ গিল্ডের সেক্রেটারির বিরুদ্ধে স্বরূপ বিশ্বাসকে অভিযোগ জানানোয় তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এমনকী বাড়িতে চলে গিয়েছিল স্বসস্ত্র দুষ্কৃতী।" গতকাল স্বরূপ বিশ্বাসকে
গ্রেফতারের পর তুমুল উত্তেজনা ছড়ায় নিউ আলিপুর থানার বাইরে। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে উঠতে থাকে স্লোগান। কেউ নিয়ে আসে ডিম। তাঁরাও ক্ষোভ উগরে দেন স্বরূপের বিরুদ্ধে। নিরাপত্তার স্বার্থে এদিন নির্দিষ্ট সময়ের আগেই তাঁকে আদালতে তোলা হয়।
All Shows





সেরা শিরোনাম

























