ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর |স্বামীজির জন্মদিবস পালন ঘিরে টক্কর তৃণমূল-বিজেপির
Ghanta Khanek Sange Suman : 'ওদের সঙ্গে মারণাস্ত্র ছিল, বাধা দিলে মৃত্যুভয় ছিল অফিসারদের'। সুপ্রিম কোর্টে ED-র পিটিশনে ছত্রেছত্রে মুখ্যমন্ত্রীর নাম, তালিকায় আমলারাও। তল্লাশিকাণ্ডে চ্যাটের ছবি সামনে এনে স্বরাষ্ট্রমন্ত্রককে নিশানা তৃণমূলের। রক্ষীদের পর এবার প্রতীক জৈনের আবাসনের বাসিন্দাদের তলব পুলিশের। 'প্রমাণ লোপাট করতেই FIR পুলিশের', সুপ্রিম কোর্টেও CBI তদন্ত চাইল ED। SIR-এর শুনানি পর্বে চূড়ান্ত হয়রানির অভিযোগ, কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের। 'যান্ত্রিক পদ্ধতিতে গলদ', SIR নিয়ে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর। স্বামীজির জন্মদিবস পালন ঘিরে সমানে-সমানে টক্কর তৃণমূল-বিজেপির। তৃণমূল-বিজেপি থেকে সিপিএম, ভোটের আগে ডিজিটাল যুদ্ধে সবপক্ষই।
.
বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় সকলকে চমকে দিয়ে সেখানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিব, রাজ্য় পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার এবং অন্যান্য পুলিশ কর্তারা। তদন্তকারী অফিসারদের হুমকি দেওয়ার পাশাপাশি ফাইল এবং ইলেকট্রনিক তথ্যপ্রমাণ ছিনিয়ে নেওয়া হয়। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি।































