GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Ghantkhanek Sange Suman: পঞ্চম দিনে সপ্তমে সংঘাত, যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল। ক্ষতবিক্ষত হয়েও দমতে নারাজ ইরান, পরপর আমেরিকার বন্ধু দেশে প্রত্য়াঘাত। শ্রীলঙ্কা উপকূলে ভারত-ফেরত ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করল মার্কিন সাবমেরিন। হরমুজ প্রণালী পার করার জের, ১০টা তেলবাহী জাহাজে হামলা ইরানের। সঙ্কটে তেল সরবরাহের 'লাইফ লাইন', দামবৃদ্ধির সিঁদুরে মেঘ বিশ্বজুড়ে । ক্রমশ দুর্বল হচ্ছে টাকা, লাগাতার পড়ছে শেয়ার বাজার, চিন্তা বাড়ছে আমজনতার। ইরানের গার্লস স্কুলে আমেরিকার বোমা, গণকবরে ১৭০ জন খুদে পড়ুয়া। 'ইরানের নতুন সর্বোচ্চ নেতাকেও খতম করব', হুঁশিয়ারি ইজরায়েলের। 'যুদ্ধ থামান, নাহলে পরিণতি হবে ভয়াবহ', আমেরিকা-ইজরায়েলকে কড়া বার্তা চিনের।
আরও খবর...
IRIS Dena থেকে উদ্ধার করা সমস্ত দেহ পাঠাতে অনুরোধ ইরানের। শ্রীলঙ্কার সরকারকে অনুরোধ জানাল তারা। ভারত মহাসাগরে ইরানের জাহাজে গতকাল হামলা চালায় আমেরিকা। ৮৭ জন সৈনিকের মৃত্যু হয়েছে বলে খবর। উদ্ধার করা গিয়েছে ৩২ জনকে।
তেল আভিভে ব্রেকফাস্ট টেবিলে চলছিল খাওয়া দাওয়া। হঠাৎই বেজে উঠল সাইরেন। মোবাইলে এল অ্যালার্ট। প্রাণ বাঁচাতে বাঙ্কারের দিকে ছুটলেন হোটেলের আবাসিকরা। সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি বিশাল পাণ্ডে।































